বাজারে স্মার্টফোনের অব্যাহত চাহিদার কারণে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাজার দখলের প্রতিযোগিতা প্রবল। তার মধ্যে দেশীয় ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনগুলো গত কয়েক মাস ধরেই বাজার গরম করে রেখেছে। ওয়াল্টন যখন অনেকটা স্যামসাং-এর মতোই একের পর এক আকর্ষণীয় স্পেসিফিকেশনের ফোন বাজারে আনছে, তখন সিম্ফনি দেরিতে হলেও বাজারে আনে তাদের প্রথম কোয়াড-কোর প্রসেসর চালিত অ্যান্ড্রয়েড ডিভাইস, সিম্ফনি ডব্লিউ ১২৫ যেটি চলছে অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমে।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিম্ফনি ডব্লিউ ১২৫ ঘোষিত হবার পর থেকেই বাজারে এর চাহিদা লক্ষ্য করা যায়। মূলত অসাধারণ বিল্ড কোয়ালিটির ডিভাইস বাজারজাত করার কারণে সিম্ফনি অনেকদিন ধরেই বাংলাদেশের মোবাইল বাজারে একটি জনপ্রিয় ব্র্যান্ড। অ্যান্ড্রয়েড কথনের প্রথম হ্যান্ডস-অন রিভিউও ছিল সিম্ফনির কমদামী অ্যান্ড্রয়েড ডব্লিউ ৫ নিয়ে যেই ইউনিটটি রাফ ব্যবহারের পরও আজও খুব ভালো পারফরম্যান্স দিয়ে যাচ্ছে। যারা সিম্ফনির এই বিল্ড কোয়ালিটি ও স্থায়িত্বের সঙ্গে পরিচিত, মূলত তারাই সিম্ফনি ডব্লিউ ১২৫ নিয়ে বিস্তারিত রিভিউয়ের জন্য অ্যান্ড্রয়েড কথনে যোগাযোগ করতে থাকেন।
সিম্ফনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে কোনো ইমেইলের জবাব না দেয়ায় প্রতিবারের মতো এবারও নিজেদের উদ্যোগেই ডিভাইস সংগ্রহ করে প্রকাশিত হচ্ছে সিম্ফনি ডব্লিউ ১২৫-এর হ্যান্ডস-অন রিভিউ। বিস্তারিত জেনে নিন আসলেই কেমন সিম্ফনির প্রথম এই কোয়াড-কোর ফোনের পারফরম্যান্স।
এক নজরে Symphony W125
- প্রসেসরঃ মিডিয়াটেক MTK6589, কোয়াড কোর কর্টেক্স এ৭ বেজড প্রসেসর।
- র্যামঃ ১ গিগাবাইট , ৯৭৬ মেগাবাইট ইউজার এভেলেবেল।
- জিপিইউঃ PowerVR SGX 544MP
- ডিসপ্লেঃ ৪.৫ ইঞ্চি qHD, IPS ডিসপ্লে ( ৫৪০X৯৬০ রেজুলেসন), মাল্টি টাচ সাপোর্ট।
- ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা উইথ BSI সেন্সর, ১ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এইচডি ভিডিও রেকর্ডিং অ্যান্ড প্লেব্যাক (1080P)।
- স্টোরেজ ক্যাপাসিটিঃঅ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য ১ গিগাবাইট এবং অন্যান্য ডেটা স্টোরেজের জন্য ১.৭০ গিগাবাইট। সঙ্গে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে।
আনবক্সিং

ডব্লিউ ১২৫ বাজারে এসেছে সুদৃশ্য একটি বক্স এ। যে ব্যাপারটি ভাল লেগেছে তা হল এর কম্প্যাক্টনেস। অযথাই এর বক্সটি বড় করা হয়নি। বক্সটি খুললে আপনি পাবেনঃ
- একটি সিম্ফনি ডব্লিউ ১২৫ অ্যান্ড্রয়েড ডিভাইস।
- ২১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
- চার্জার এবং ডাটা কেবল।
- ইয়ার পিস।
- ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড।
বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন
ডিজাইনের দিক দিয়ে ডব্লিউ ১২৫ ফোনটি একটি বার ফোন। এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্য ১৩৬.৫ মিলিমিটার, প্রস্থ ৬৭ মিলিমিটার এবং এর পুরুত্ব ৯.৯ মিলিমিটার। পুরো সেটটির তৈরিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। কেবল এর চারপাশে ঠিক মধ্যে স্লিম একটি মেটালিক বেজেল ব্যবহার করা হয়েছে। প্লাস্টিকের বডি হলেও এর বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভাল লেগেছে এবং বেশি ভাল লেগেছে পেছনের ব্যাক কাভারটিতে ম্যাটেড ম্যাটেরিয়ালের ব্যবহার যার জন্য এর পেছনের দিকে স্ক্র্যাচ পড়বে না বা পড়লেও বোঝা যাবে না। স্লিম ডিজাইনের জন্য সিম্ফনি ডব্লিউ ১২৫ দেখতে বেশ আকর্ষণীয়।

অপারেট করার জন্য ফোনটিতে কোন ‘ফিজিকাল বাটন’ দেয়া হয়নি। ডিসপ্লে প্যানেলের নিচের দিকে মেনু, হোম এবং ব্যাক এ তিনটি সফট বাটন দেয়া হয়েছে। ফিজিকাল বাটন ব্যবহার না করার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাবো। কেননা অনেক সময় ধুলোবালি ফিজিক্যাল বাটনের ফাঁকে আটকে যেতে পারে কিংবা দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় ফিজিকাল বাটন জ্যাম হয়ে যাওয়া থেকে শুরু করে নানা সমস্যা দেখা দিতে পারে।

ফোনটির ডানদিকে রয়েছে ভলিউম বাটন এবং এর ঠিক নিচ দিকেই রয়েছে পাওয়ার বাটন। উপরের দিকে রয়েছে চার্জার এবং 3.5 mm অডিও ইনপুট স্লট। পেছনের দিকে উপরে ঠিক মাঝে রয়েছে ক্যামেরা এবং এর ঠিক পাশেই ফ্ল্যাশ লাইট। পেছনে নিচের দিকে বাম দিকে রয়েছে স্পিকার।
ডিজাইনের দিক থেকে আমি একে পারফেক্ট-ই বলব শুধু একটা ব্যাপার বাদে। এর ক্যামেরার জন্য কোন লেন্স কাভার দেয়া হয়নি। তাছাড়া লেন্সটি কিছুটা ভেতরে বসানো যেতো যাতে করে ফ্লাট রাফ সার্ফেসে রাখার জন্য লেন্সটিতে কোন স্ক্র্যাচ না পড়ে।
ডিসপ্লে এবং টাচ রেসপন্স
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪.৫ ইঞ্চি মাপের IPS ক্যাপাসিটিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে যার রেজুলেশন ৫৪০X৯৬০(qHD) এবং পিপিআই ২৪০। এতে আরও রয়েছে মাল্টি টাচ সাপোর্ট (Upto 5 fingers)। ডিসপ্লেটি IPS কিনা এটা নিয়ে নানাজনের মধ্যে মতবিরোধ রয়েছে। কেননা সিম্ফনির অফিসিয়াল ওয়েব সাইটে ফোনটির বিস্তারিত তথ্যের মধ্যে দেয়া আছে TFT ডিসপ্লে। অন্যদিকে ফেসবুকে সিম্ফনির পেইজ থেকে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে এর ডিসপ্লে IPS প্রযুক্তির।
সিম্ফনি ডব্লিউ ১২৫-এর ১৬ মিলিয়ন কালার, ব্রাইটনেস, ডিসপ্লে শার্পনেস, ভিউইং অ্যাঙ্গল ইত্যাদি বিবেচনায় আনলে বলা যায় এই দামে এরকম একটি ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইস আসলেই বিরল। আর আমরা সবচেয়ে অবাক হয়েছি এর টাচ রেসপন্স দেখে। সাধারণত স্বল্প মুল্যের ডিভাইসগুলোর টাচ রেসপন্স কিছুটা ধীর গতির হয়ে থাকে যা অনেক সময় ব্যবহারকারীর বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই ফোনটির টাচ রেসপন্স যথেষ্টই ভালো। স্যামসাং, সনি, এইচটিসি প্রভৃতি কোম্পানিগুলোর স্মার্টফোনের টাচ রেসপন্স থেকে এটি কোন অংশেই কম নয়। এক কথায় এর টাচ রেসপন্স আমার দেখা অন্যতম সেরা।
ইউজার ইন্টারফেস

ফোনটিতে ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হয়েছে কাস্টোমাইজড অ্যান্ড্রয়েড ৪.১.২ ইন্টারফেস। অর্থাৎ স্টক ৪.১.২ থেকে কিছুটা পরিবর্তন করে সিম্ফনি আমাদের সামনে প্রদর্শন করেছে। এছাড়াও থিম পরিবর্তনের সুযোগ থাকছে। এটির জন্য সিম্ফনি ‘থিম স্কিন’ নামে একটি অ্যাপ্লিকেশন প্রি-ইন্সটল করে দিয়েছে যেটায় ৫ টি ভিন্ন থিম রয়েছে। ব্যবহারকারী অ্যাপ্লিকেশনটি থেকে নিজেদের পছন্দ মতো থিম সেট করে নিতে পারবেন। তবে ডিফল্ট লঞ্চারটি আমার কাছে কিছুটা ল্যাগি মনে হয়েছে। আপনি সহজেই অ্যাপেক্স বা নোভা লঞ্চার এর মত থার্ড পার্টি কোনো লঞ্চার ব্যবহার করে ল্যাগ দূর করতে পারেন। ডিফল্ট লঞ্চার এবং ‘Android’ থিমটি ব্যবহার করে নিচের স্ক্রিন শটগুলো নেয়া হয়েছে।

ক্যামেরা

ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ফেসিং ক্যামেরা এবং ১ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট। রিয়ার ক্যামেরাটি ৮ মেগা পিক্সেলের ছবি তোলার পাশাপাশি ১০৮০পি মানের এইচডি ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। যদিও সিম্ফনির অফিসিয়াল সাইটে বলা হয়েছে এটি ৭২০পি মানের ভিডিও রেকর্ডিং করে কিন্তু ফোনটি ব্যবহার করে রেকর্ড করা ভিডিওর প্রপারটিজ থেকে নিশ্চিত হওয়া গেছে যে, এটি আসলে ১০৮০পি ভিডিও রেকর্ডিং করে থাকে। এছাড়া চমক হিসেবে ক্যামেরাটিতে দেয়া আছে BSI সেন্সর যার মাধ্যমে এটি অল্প আলোতেও বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম। এই সেন্সরটির জন্য ফোনটি ক্যামেরার দিক দিয়ে সমমানের অন্যান্য ফোন থেকে এগিয়ে থাকবে।
ছবির মান বেশ ভালো হলেও এর ডিফল্ট ক্যামেরার ফিচার ততটা সমৃদ্ধ নয়। প্যানারমা ফিচার সহ বেশ কিছু ফিচার এতে নেই। তবে এইচডিআর ফিচারটি আমাদের একটু অবাক করছে। অনেক খ্যাতনামা ব্র্যান্ডের ফোনেও এ ফিচারটি অনেক সময় দেখা যায় না। নিচে ফোনটির ক্যামেরা ইন্টারফেস এবং ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবির স্যাম্পল দেয়া হয়েছে। দামের বিবেচনায় ফোনটির ক্যামেরা কোয়ালিটি সত্যিই অসাধারণ।


অডিও এবং ভিডিও

ফোনটির অডিও পারফরম্যান্স আমাকে কিছুটা হতাশ করেছে। আপনি যদি ডাই-হার্ড মিউজিক লাভার হন এবং ইতোপূর্বে ভালো মানের মিউজিক ফোন ব্যবহার করে থাকেন তবে এর অডিও আউটপুট আপনার খুব একটা ভালো লাগবে না। লাউড স্পিকার সাউন্ড মোটামুটি চলে, কিন্তু এর সাথে দেয়া হেডসেটটির কোয়ালিটি তেমন ভালো না হওয়ায় হেডসেট দিয়ে গান শুনতে আপনাকে কিছুটা বেগ পেতে হবে। ফোনটির ডিফল্ট মিউজিক প্লেয়ারটি দেখতে সুন্দর হলেও অডিও টিউনিং এর জন্য পর্যাপ্ত অপশন এতে নেই।

তবে থার্ড পার্টি মিউজিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি কিছুটা হলেও এ সমস্যা সমাধান করতে পারবেন। আমি গুগল প্লে মিউজিক, পাওয়ার অ্যাম্প, উইন্যাম্প এই তিনটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে অডিও আউটপুট এর ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখেছি। অর্থাৎ এই ফোনটি থেকে মোটামুটি ভালো মানের মিউজিক এক্সপেরিয়েন্স করতে চাইলে আপনাকে একটি ভালো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং হেডসেট ব্যবহার করতে হবে। নতুন হেডসেট কেনার আগে অবশ্যই তা ফোনের সঙ্গে কানেক্ট করে পরীক্ষা করে নিবেন।
ভিডিও নিয়ে আলাদাভাবে বলার তেমন কিছু নেই। ফোনটি খুব সহজেই ১০৮০পি ভিডিও প্লে করতে পারে। ভিন্ন ভিন্ন ফরম্যাটে আমি ভিডিও চালিয়ে দেখেছি। কোন প্রকার ল্যাগ ছাড়াই ভিডিওগুলো এতে চলেছে। ডিসপ্লে আকার মোটামুটি বড় হবার কারণে এবং যেহেতু IPS প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেহেতু এতে ভিডিও দেখার এক্সপেরিয়েন্স যথেষ্টই ভালো হবে। ফোনটিতে স্টক কোন ভিডিও প্লেয়ার দেয়া হয়নি। একেবারে MX Video Player প্রি-ইন্সটল করে দিয়েছে সিম্ফনি। আর আমরা সবাই জানি MX Player সব ধরনের ভিডিও প্লে করতে সক্ষম। কাজেই ভিডিও প্লে করা নিয়ে আপনাদের চিন্তার কোন কারণ নেই।
কানেক্টিভিটি, ইন্টারনেট, সেন্সর ও অন্যান্য
ডুয়াল সিম সুবিধা সমৃদ্ধ সিম্ফনি ডব্লিউ ১২৫-এ প্রায় সকল কানেকটিভিটি সুবিধাই দেয়া হয়েছে। এতে আছে ব্লুটুথ ভার্সন ৪, ওয়াইফাই, জিপিএস ও ইউএসবি ভার্সন ২ সুবিধা। ওয়াইফাই ডিরেক্ট সুবিধাও এতে রয়েছে। অর্থাৎ আপনি সহজেই ওয়াইফাই ডিরেক্ট সুবিধা সম্পন্ন অন্যান্য ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করে ডাটা আদান প্রদান করতে পারবেন।
ইন্টারনেট ব্যবহারের জন্য এতে ওয়াই ফাই, জিপিআরএস/এজ এর পাশাপাশি WCDMA ভিত্তিক ৩জি প্রযুক্তি দেয়া আছে। আছে ৩জি ব্যবহার করে ন্যাটিভ ভিডিও কলিং এর সুবিধা। অর্থাৎ, ভিডিও কলিং এর জন্য আপনাকে আলাদা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না, ৩জি ব্যবহার করে আপনি সরাসরি ভিডিও কল করতে পারবেন।

এছাড়াও Symphony W125 ফ্ল্যাশ প্লেয়ার সাপোর্ট করে। এতে করে ফ্ল্যাশ-ভিত্তিক ওয়েবসাইটগুলো দেখতে আপনার কোন অসুবিধা হবে না। সেন্সর নিয়ে কয়েকটি কথা না বললেই নয়। অনেকেই ফোনটিতে বিভিন্ন সেন্সর এর উপস্থিতি নিয়ে সন্দিহান। তবে সন্দেহের কিছু নেই, 3D অ্যাক্সেলেরোমিটার থেকে শুরু করে প্রক্সিমিটি, লাইট সেন্সর, জাইরোস্কোপ সহ প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই এতে রয়েছে।
গেমিং
স্মার্টফোন ইউজারদের একটা বড় অংশ মূলত গেম খেলার জন্য স্মার্টফোন ব্যবহার করে থাকেন। ফোনটি গেম খেলার জন্য একটি আদর্শ ডিভাইস হতে পারে। এর হার্ডওয়্যার এর দিকে খেয়াল করলে আমরা পাই কোয়াড কোর সিপিইউ, ১ গিগাবাইট র্যাম এবং Power VR SGX 544MP জিপিইউ। এর জিপিইউ বর্তমানে অন্যতম সেরা। শক্তিশালী হার্ডওয়্যার এর কারনে যেকোনো ধরনের হাই ডেফিনিশন গেম এতে অনায়াসে খেলা যাবে। আমি নিজে কয়েকটি গেম চালিয়ে দেখেছি, ফুল গ্রাফিক্স ডিটেইলস এ গেমগুলো কোন প্রকার ল্যাগ ছাড়াই চলেছে।

উল্লেখযোগ্য গেম গুলো হল- Asphalt 7, NFS Most Wanted, Dead Trigger, Contract Killer, GTA Vice City, Prince of Persia Classic, Frontline Commando. এছাড়াও সাধারণ জনপ্রিয় গেমগুলো যেমন Temple Run OZ, Fruit ninza, Angry Birds, Beach Buggy Blitz ইত্যাদি ফোনটিতে অনায়াসে খেলা গেছে। তবে অনেকে অভিযোগ করেছেন যে, কিছু কিছু গেম তারা খেলতে পারেন নি। এক্ষেত্রে আমার মনে হয়েছে জিপিইউ স্পেসিফিক ডাটা না হবার কারণে কোন সমস্যা হয়েছে।
ব্যাটারি
স্মার্টফোনের একটি উল্লেখযোগ্য দিক হল এর ব্যাটারি ধারণ ক্ষমতা। কেননা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী প্রায়ই ব্যাটারি ব্যাকআপ নিয়ে অভিযোগ করে থাকেন। এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ২১০০ এমএএইচ ব্যাটারি। ৪.৫ ইঞ্চি মানের ডিসপ্লে, কর্টেক্স এ৭ বেইজড এনার্জি এফিসিয়েন্ট প্রসেসর ব্যবহারের ফলে এর ব্যাটারির ধারণ ক্ষমতা খুব একটা খারাপ বলা যাবে না। আমার নিজের অভিজ্ঞতাও তাই বলে। মডারেট ইউসেজ এর পর আমি ২ দিন পর্যন্ত ব্যাকআপ পেয়েছি। এর চার্জ ও বেশ দ্রুত হয়। এম্পটি ব্যাটারি থেকে একবার ফুল চার্জ হতে মোটামুটি ২-২.৫ ঘণ্টার মত সময় লাগে। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট।
বেঞ্চমার্ক
বেঞ্চমার্ক মোটামুটিভাবে একটি ডিভাইসের সার্বিক পারফরম্যান্স সম্পর্কে আমাদের ধারণা দিতে পারে। ফোনটির সার্বিক পারফরম্যান্স সম্পর্কে ধারণা পেতে আমরাও বেঞ্চমার্ক করেছি সিম্ফনি ডব্লিউ ১২৫ ডিভাইসটি। এক্ষেত্রে আমরা তিনটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি। প্রথমেই দেখে নিই Antutu Benchmark এর ফলাফল। Antutu Benchmark এ ফোনটি মোট ১৩১৬৩ স্কোর করেছে। ছবিতে দেখা যাচ্ছে যা কিনা গুগল নেক্সাস ৭ এর বেঞ্চমার্ক থেকেও বেশি।


এবার আসি Quadrant Benchmark এ। Quadrant Benchmark এ ফোনটির মোট স্কোর ৩৮০৫ যেটি তালিকায় Asus Transformer Prime এর ঠিক পরেই এর স্থান।

সব শেষে দেখে নেই Nenamark 2 এর স্কোর। Nenamark মূলত একটি ডিভাইসের জিপিইউ এর পারফরম্যান্স যাচাই করে থাকে। ফোনটির Nenamark 2 স্কোর অবাক করার মত। ৫৪.৩ স্কোরে সবার প্রথমে রয়েছে ফোনটি।

দাম
সিম্ফনি এই ফোনটির দাম নির্ধারণ করেছে ১৪৯৯০ টাকা। হার্ডওয়্যার, বিল্ড কোয়ালিটি এবং ক্যামেরাসহ সার্বিক পারফরম্যান্সের বিচারে এর দাম সত্যিই আকর্ষণীয়।
সিদ্ধান্ত
কম দামে যারা হাই-এন্ড ডিভাইসের স্বাদ পেতে চান তাদের জন্য সিম্ফনি ডব্লিউ ১২৫ নিঃসন্দেহে একটি ভাল অপশন। এই দামের মধ্যে এরকম কনফিগারেশনের একটি ফোন পাওয়া আসলে একটু বেশিই।
সিম্ফনি ডব্লিউ ১২৫ সম্পর্কে আজ বিস্তারিত জানলেন। যারা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন তারা হার্ডওয়্যার ও পারফরম্যান্সের বিবেচনায় এই দামে ফোনটি কিনবেন কি?

ভাই … লেখা টা অনেক জোশ হইসে … !! অনেক তথ্য আছে … 🙂 … যারা যারা সিম্ফনি ডব্লিউ ১২৫ … কিনতে চান , তাদের অনেক কাজে আসবে 😀
আপনাকে অনেক ধন্যবাদ। চেষ্টা করেছি বিস্তারিত আলোচনা করতে।
ami ekjon medical student. ami symphony er java set set use korechi kichudin , customer care besh kharap, paray dui mas por phone thik kore dise, ar oder call dile dhore na abar ektu por phone off kore rakhe. akhon ki obostha oder service er k jane. so besh confused ami symphony w125 kena thik hobe kina.
আমিও একজন ডাক্তার। সম্প্রতি গ্যালাক্সি s3 হারায়ছি। নতুন একটা ফোন খুঁজছি কম দামে। এই রিভিউ টা অনেক উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ। কিন্তু প্রিমো n1 আর sym 125 নিয়ে কনফিউশানে পড়ে গেলাম। কেউ কি পরামর্শ দিবেন? আর একটা কথা । walton বা symphony এর ব্যাপারে আমার কোন ধারণা নেই। এই সেট গুলা রুট করা বা নতুন রম আপডেট দেয়া যায় ? যেমন জেলি বিন এর পরে যে কি লাইম পাই আসছে সেটা কি এই ডিভাইস গুলাতে দেয়া যাবে? কেও যদি জানান উপকৃত হব।
সিম্ফনি ডব্লিউ ১২৫ এবং ওয়াল্টন এন ১ হার্ডওয়্যার সেম। ডিসপ্লে ছাড়া আর তেমন কোন পার্থক্য চোখে পড়ে নি। এখন আপনি যদি বড় ডিসপ্লের সেট পছন্দ করেন তাহলে এন ১ নিতে পারেন, কিন্তু যেহেতু ফোনটি এখনও রিলিজ হয় নি তাই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স কেমন হবে তা বলতে পারছি না। আর কি লাইম পাই আপডেট সংক্রান্ত কোন তথ্য আমাদের কাছে নেই। এখন পর্যন্ত আমরা ডব্লিউ ১২৫ সফল ভাবে রুট করতে পারি নি, চেষ্টা চলছে। রুট করা মাত্র পোস্ট দেয়া হবে।
w125 r walton x1 er compare koren, konta subidhajonok ??
আজ নিয়ে নিলাম w125. ভালই মনে হচ্ছে। তবে সাউন্ড কোয়ালিটি টা বেশি ভাল না । ভাল হেড ফোন এ অবশ্য আউটপুট ভাল পাওয়া গেছে। কিন্তু তারপরও not up to the mark. ওজনটাও একটু বেশি মনে হয়েছে আমার কাছে। ক্যামেরা পারফরমেন্স সন্তোষজনক। HD video smoothly run করেছে। তবে ভয়েস কলে আওয়াজ একটু কম মনে হয়েছে। বিল্ড কোয়ালিটি অসাধারণ এই দামে। go launcher এ রেসপন্স অনেক ভাল পেয়েছি। সারকথা হল ডিভাইসের তুলনায় দাম কম ই মনে হয়েছে আমার কাছে।
accha , w125 e OTG support kore ?
oTG সাপোর্ট করে কিনা জানতে পারিনি ।
আচ্ছা , এডমিন দের কাছে জানতে চাই যে w125 এ কাস্টম রম ইন্সটল দেবার উপায় কি ?
Custom rom kothai pabo Vhai ???
বিষয়টা আপেক্ষিক, জায়গা ভেদে কাস্টমার সার্ভিস ভিন্ন হতে পারে। ফোন নেয়ার ব্যাপারটি পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। দেখুন, জানুন, ভাবুন এবং সিদ্ধান্ত নিন।
vai eta ki OTG cable support kore?@facebook-100000562509367:disqus
কোন ডকুমেন্ট নাই সাপোর্ট করে কিনা। তবে আমি একটা ফোরামে দেখেছি সাপোর্ট করার চান্স ফিফটি ফিফটি। কাস্টম কার্নেল ব্যাবহার করা গেলে সাপোর্ট দেয়া সম্ভব। অপেক্ষা করে দেখেন, যদি ডেভেলপার রা কাস্টম কার্নেল বানায় তাহলে করতেও পারে।
If i root it then where i can find custom roms ……..
আমার মনে হয়েছে মোবাইলের সাথের হেডফোন যথেষ্ট ভালো কিন্তু মোবাইলের আউটপুট বাজে। কারণ হেডফোন দিয়ে পিসিতে লাগানোর পর মারাত্বক সাউন্ড পেয়েছি!!
আউটপুটই খারাপ হলে তো সমস্যা। :/
If i root it then where i can find custom roms …..
apni valo kono headphone lagiye try kore dekhen kmon baje??
একেকজনের এক্সপেরিয়েন্স একেক রকম হবে এটাই স্বাভাবিক। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
বলেন কি ? আপনার কথা শুনে দ্বিধায় পড়ে গেলাম । লেখকের দৃষ্টি আকর্ষন করছি । আপনি এটা পরীক্ষা করে দেখুন এবং আমাদের জানান বিষয়টা সত্যি কিনা ।
আমার কাছে ভাল লাগেনি বলেই আমি লিখেছি, আবারও বলছি, ভাল লাগা বা মন্দ লাগার ব্যাপারটা আপেক্ষিক। আমি গত কাল হেড ফোন পিসিতে লাগিয়ে দেখেছি, সাউন্ড আউটপুট মোবাইল থেকে ভাল, কিন্তু ডাই হার্ড মিউজিক লাভার রা হতাশ হবেন।
amar kache o output valo lage nai
If u root ur device then u should use iBeats.apk for better sound quality.
আপনার উপস্থাপনা অনেক অনেক ভাল হয়েছে । ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য । আমার কাছে ভাল লেগেছে সিম্ফনি ডব্লিউ ১২৫ । কম দামে হাই-এন্ড ডিভাইসের স্বাদ পেতে চাই তাই পেয়ে গেলাম ।
আপনাকে ধন্যবাদ।
nice writing…………
Thanks.
ধন্যবাদ আপনার সুন্দর রিভিউটির জন্য। আমারতো মনে হয় যারা অল্প দামে স্মার্টফোন কিনতে চায় এবং স্টুডেন্ট তাদের জন্য এই ফোনটি সত্যি খুব ভাল হবে। তবে সিম্ফোনির কাস্টমার কেয়ার নিয়ে আমার সন্দেহ আছে, তাই সিম্ফোনির ফোন কেনা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। অভারঅল ফোনটি ভালই মনে হচ্ছে।
কাস্টোমার কেয়ার নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো। এখন কী অবস্থা জানি না।
আপনাকেও ধন্যবাদ। কাস্টমার কেয়ার নিয়ে আমার নিজের অভিজ্ঞতাও খারাপ না। দেখা যাক সামনে কি হয়।
ফোরস্কয়ার ও গুগলের অ্যাপগুলি কি ইনস্টল হয়? W90-এ হয়না!!
ফোরস্কয়ার অ্যাপটি আমি এখনই ইন্সটল করে দেখলাম। কোন প্রব্লেম নেই। আর গুগলের বেশিরভাগ অ্যাপ প্রি ইন্সটল করাই আছে।
ধন্যবাদ!
Omi Azad, you’re gonna buy it? If so, let me know your experience.
Lots of colleagues have taken it. It’s just awesome…
গুগলে প্লে থেকে অ্যাপ ইন্সটল করা যায়?
Should I buy Walton N1 or sym 125 ..plz suggest..I am a big lover of big screen but um confused of N1 display quality.need assistance bro.
Sorry brother i cant suggest u now since n1 is not available yet. and choosing phone is entirely dependent on ur own choice. n1 has got almost the same spec as w125 except large display.
Thanks for you nice comments .
Nice review ….
w125 is great mobile …..
Thanks for ur opinion.
ভাই কেও কি বলতে পারবেন ওরা কাস্টমার সার্ভিস কেমন দেয় ? আর পোষ্ট টা পরে অনেক ভাল লাগল ।
Customer service enough valo……..
great review!
থ্যাংকস।
অসাধারন রিভিউ!! ফোনটি কেনার ইচ্ছা আছে। দেখি কিনতে পারি কিনা
খুব খুব সুন্দর ভাষায় লিখেছেন রিভিউ টি । আপনার রিভিউ পড়েই মনে হচ্ছে ফোনটি কেনা উচিত । ধন্যবাদ এতো সুন্দর করে লেখার কারনে ।
ধন্যবাদ।
Mosabbir vi ai phone a ki canvas2 er moto Camera auto focus hoi pic tula hola aktu janaban…
হুম, ক্যামেরা অটো ফোকাস।
oray amar to nesa dhoray galo kaw amakay thaka …. 🙁
Vai doya kore primo r1 er spefication diben ki, hands on review dile bujte partam primo R 1 kmn!!!
যথাযথ রিভিউ
ধন্যবাদ।
ভাইয়া, ক্যামেরা এর ” এইচ ডি আর ” অপশন টি কি ? বুঝিয়ে বলেন !
High Dynamic Range. এক ধরনের বিশেষ ইফেক্ট।
thanks
Great Review _______ _ Jst Fav !!
Keep it up _____ _ 🙂
thanks.
Vhi Video rec 3gp na Mpeg Convert e ??
HD video recording.@3gp4 format.
Thnx Vhi ___ _
রিভিউ খুব ভালো হয়েছে। সহজ ভাষায় উপস্থাপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ইন্টারনেট সেকশনে আরো একটু বিস্তারিত বললে ভালো হতো। যেমন- বাংলা ঠিকমতো দেখা/পড়া যায় কিনা, স্ক্রল করলে ল্যাগ করে কিনা। যাই হোক এই ফোনটির প্রতি অনেকেরই আগ্রহ ছিল, আপনার রিভিউ তাদের কাজে লাগবে ফোন কেনার ব্যাপারে। ধন্যবাদ, ভালো থাকবেন।
ধন্যবাদ। ফোনটি ডিফল্ট ভাবেই বাংলা সাপোর্ট করে। এতে ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা আর ইংরেজি দুটোই দেয়া আছে, কাজেই বাংলা দেখতে কোন সমস্যা নেই। আপনি চাইলে বাংলা ইন্টারফেজ ও ব্যাবহার করতে পারবেন। আর ব্রাউজ করার সময় কোন ল্যাগ পাইনি। স্টক লঞ্চার ছাড়া আর কোথাও বিন্দুমাত্র ল্যাগ চোখে পড়ে নি।
নাই কি এই সেটে ?
Video Codec 3gp na Mp4 …….. ??
3gp4
বিবেচনায় রাখলাম ফোনটি । আরো কয়েকটি হ্যান্ডসেট বিবেচনায় রেখেছি । ভালভাবে দেখে তারপর কিনবো । রিভিউর জন্য ধন্যবাদ ।
OTG Support kore??
আমার কি sony ericisson xperia ARC s sell kore 125 কিনা কি উচিৎ হবে ? অভিজ্ঞরা জানাবেন …
eta ki OTG cable support kore?@ admin
No document about OTG support. But i read somewhere that the chance is 50-50. Its possible by using custom kernel though. May be developers will build one someday.
thanks@facebook-100000562509367:disqus
কিভাবে sure হবো OTG cable support করে কি না?@facebook-100000562509367:disqus
Great post…. Just two questions…. Is it dual sim & if it is Does both sim support 3G???
Yes its Dual sim. But no, both sim doesnt support 3G. Sim 1 is 3G supported and another one is GSM. Thanks.
Thanks for the info
OTG cable support korle ami ekta nebo……………..
Root ber howar por, custom rom mairen.. tahole must korbe 🙂
I’m going to buy Micromax canvas2 / Symphony w125 ……….. price is same but which one is better. I’m confused. plz help .. @facebook-100000562509367:disqus @aisajib:disqus
Plz, have a look at the review on Canvas 2. Its already in our archieve. After that compare both. Canvas 2 has cortex A9 based Dualcore processor from Mediatek, and w125 has Quad core cortex A7 from Mediatek. IMO, Quadcore cortex A7 is better than Dual core A9 as they are from same manufacturer and look at the othe specs also. w125 is way ahead than Canvas 2.
ধন্যবাদ
Viya nice Post ar jonno thanks. kintu viya ata ta ki OTG asa?
এই সাইট এ আমার সবচেয়ে যে জিনিসটা ভাল লাগে তা হল এডমিন খুব কুইকলি রেসপনজ করে।
সুন্দর রিভিউর জন্য ধন্যবাদ। ভাই সেট টা অনেক খুজেও পাচ্ছিনা। পেলেও দাম বেশি চাচ্ছে, আমাকে কি বলবেন সঠিক মুল্যে কোথায় পাবো?
সিম্ফনির নিজস্ব শো-রুমগুলোতে বেশি দাম রাখার কথা না।
বিভিন্ন জায়গায় স্যামসাঙ মোবাইল আউটলেট এর মত সিম্ফনির আউটলেট রয়েছে। আপনি সেসব জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন। তবে ঢাকার বাইরে ফোনটি পেতে সুবিধা হবার কথা। আমি নিজেই গাজীপুর চৌরাস্তার আউটলেট থেকে ফোনটি কিনেছি।
ami narayanganj a deksi, 14990 tk, onek shop a ase,
Admin Via Ami
Samsung Galaxy S Duos S7562
(19990 Tk.) Nite Chaschi but Review ta Porar Por Confuse.. Konta Valo Hobe…Samsung S Duos Na w125. pls Reply me
সিম্ফনি নেয়াই বেটার হবে।
thanks bro.
G1, canvas2,w125
কোনটা রাইখা কোনটা নিমু মাথা ঘুলাই গেল
vaiya camera ta kemon valo hobe?
walton primo n1 vs symphony w125
konta best hobe sob dikdiye?
please vaiya answer me.
ক্যামেরা যথেষ্ট ভালো।
ভাই প্রিমো এন ১ এখনও রিলিজ হয়নি, কাজেই তুলনা করা যাবে না। তবে ডব্লিউ ১২৫ এর ক্যামেরায় BSI সেন্সর দেয়া আছে। আর ছবির যে দুটো স্যাম্পল রিভিউ তে দেয়া আছে তাতে ইনডোর স্যাম্পলটি একদম লাইট নিভিয়ে ডার্ক এনভারয়মেন্ত এ তোলা।
ভাইয়া দয়া করে জানাবেন কি এই মোবাইলে টাচ-ফোকাস আছে কিনা? মানে ক্যামেরার স্ক্রিনে যেখানে টাচ করব ঐখানে ফোকাস করে কিনা? প্লিজ
জি আছে
এক সস্তা স্যামসাং ডুয়েল সিম ফোন দিয়ে চলতেছে বহুদিন। মন চায় কিন্যা ফালাই- তয়, টাকা পয়সা নাই। :/ রিভিউ ভাল হইসে মোসাব্বির ভাই। সামনে প্রব্লেম ট্রব্লেম হইলে আপডেট দিয়ে। বলা যায় না, কিনে ফেলতে পারি।
প্রবলেম হলেও সম্ভবত ঠিক করে ফেলা যাবে। রুট করা গেছে দেখেছেন নিশ্চয়ই।
জ্বি ভাই, ফলো করা হচ্ছে নিয়মিত।
If i root it then where i can find custom roms …
vai talk time kemon?
http://symphony-mobile.com/index.php?route=product/product&path=63&product_id=148
vaia nexus 7 or aymphony w125 konta valo hobe?
nexus 7
brought this w125 couple of days ago…………….gaming is lightening fast due to the quad core proccesor. but as mentioned in the review audio is not so perfect though i haven`t use any third party music application yet…overall i think its the best choice in the market at this price tag.
Nice to hear that u feel same as me :v
Mosabbir vi ai phone a ki canvas2 er moto Camera auto focus hoi pic tula hola aktu janaban..
Mosabbir vi ai phone a ki canvas2 er moto Camera auto focus hoi pic tula hola aktu janaban…
হুম এটাতে অটো ফোকাস আছে।
Admin amio ekti w125 kinlam… thanks to ur review,which has a significant
Admin amio ekti w125 kinlam… thanks to ur review,which had a significant impact on me. jai hok kinlam kintu kenar por amar set tar touch er response ektu laggy mone hoche.somossa ta muloto game khelar shomoy hocce.. kono software ba launcher use korle ki ei somossa dur kora jabe? … jodi jai tahole ektu help korbe plz software er link tao diye deben
স্টক লঞ্চার টা একটু ল্যাগ করে যেটি আমি রিভিউ তে বলেছি। আপনি এপেক্স বা নভা লঞ্চার ইউজ করতে পারেন। ল্যাগ করবে না। আর গেম খেলার সময় আমার কাছে কোন ল্যাগ মনে হয় নি। বরং কিছু কিছু গেম আছে যেগুলো অনেক দামি ব্রান্ড এর মোবাইলে ল্যাগ করতে দেখেছি, টেম্পল রান ওযে গেমটির কথাই ধরুন। গ্যালাক্সি নোট টু এর সাথে পাশাপাশি কম্পেয়ার করে দেখেছি। ফুল গ্রাফিক্স এ খেলার সময় আপনি এক্সপার্ট না হলে পার্থক্য ধরতে পারবেন না। খুব মিনিমাম পার্থক্য। যাই হোক আপনি যদি বেশি সমস্যায় পড়েন তাহলে আপনার ফোনটির ফার্মওয়্যার এ বাগ থাকতে পারে। কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
apnakeo dhonnobad
Admin amio ekti w125 kinlam… thanks to ur review,which had a
significant impact on me. jai hok kinlam kintu kenar por amar set tar
touch er response ektu laggy mone hoche.somossa ta muloto game khelar
shomoy hocce.. kono software ba launcher use korle ki ei somossa dur
kora jabe? … jodi jai tahole ektu help korbe plz software er link tao
diye deben
রিভিউ পরে বুঝতে অসুবিধা হয় না যে, Symphony W125 is much better than Micromax Canvas HD within this 15k price range. Another query, does this phone has USB-otg or USB-Host? Please, let me inform. I’m gonna buy this phone very soon.
আপনাকে ধন্যবাদ। এই ফোনটির হুবহু একটি কপি ইন্ডিয়ায় আছে যেটি ইতোমধ্যে ক্যানভাস এইচ ডির সাথে ভাল ভাবেই প্রতিদ্বন্দ্বিতা করছে। মাইক্রোম্যাক্স ইন্ডিয়ার খুব প্রভাবশালী এবং জনপ্রিয় ব্রান্ড তাই এদের ডেভেলপার সাপোর্ট ভাল। সেক্ষেত্রে তাদের OTG সাপোর্ট পাওয়ার সম্ভবনা বেশি। আপাতত ফোনটিতে OTG সাপোর্ট নেই, তবে ইন্ডিয়ান ডেভেলপার রা চেষ্টা করে দেখছেন। অপেক্ষায় থাকুন।
http://www.xolo.in/q800.
এই ফোনটির হুবহু একটি কপি
Dear Mosabbir, finally I grab this one. W125 is a high performance set, no doubt, though it has some problems. I am not satisfied with its GPS & camera. Default camera app is well enough, but there is low light preview problem with another camera apps like JB+. Video calling under flurocent light by HANGOUT is fine but by SKYPE, the person connected with me cant see my face becoz of dark preview. Is it happening only with me or it is a common os problem of Symphony W125? Can you help me solving this problem anyhow?
জি পি এস নিয়ে কি ধরনের প্রব্লেম এ পরছেন বোঝা যাচ্ছে না। যদি আপনার জি পি এস লক হতে বেশি দেরি হয় তাহলে প্লে স্টোর থেকে Faster Gps অ্যাপ টি নামিয়ে নিতে পারেন, তবে হ্যা, আপনার ফোনটি এক্ষেত্রে রুট করা থাকতে হবে। ক্যামেরা কোয়ালিটি দামের তুলনায়, এবং এই রেঞ্জের ফোনগুলোর তুলনায় অনেক ভাল। আপনি ভাল ছবি পেতে গেলে থার্ড পার্টি অ্যাপ ব্যাবহার না করে স্টক ক্যামেরাই ব্যাবহার করুন, সেই সাথে ইমেজ সেটিং পরিবর্তন করে দেখুন, লাইট এক্সপোজার ঠিক আছে কিনা দেখুন। ফ্রন্ট ক্যামেরাটি ১ মেগাপিক্সেল হওয়ায় কম আলোতে আপনার পার্টনার ভিডিও কলের সময় আপনাকে ভাল দেখতে পাবে না। দিনের বেলা যেখানে পর্যাপ্ত আলো রয়েছে সেখান থেকে কল করে দেখুন। আর তাও ভাল না দেখতে পেলে আপনার পার্টনারের ফ্রন্ট ক্যামেরা চেক করে দেখুন। ইন্টারনেট স্পিডের ও কিছু ব্যপার রয়েছে।
Khub Balo Laglo………
Admin vai w125 ta ke facebook hoom support kora?
সিম্ফনি / ওয়ালটন এই মোবাইল গুলার একটা জিনিসই আমার পছন্দ না :s স্টক অ্যান্ড্রয়েড ব্যাবহার করে না ।
admin vai please bolen walton n1 ,x1 kinbo na symphony w125 kinbo buddegt 15-18 hajar taka.
from what i know… n1 is exactly the same….
walto n1 & x1 ar review dile valo hoi.
If i root it then where i can find custom roms …
What is IPS display, is it IPS display, if it is IPS then why Symphony webbsite shows it’s TFT ???
Plz replay me …because i want to buy it or Micromax A110 Canvas 2
Check symphony website again. About IPS display panel see this http://en.wikipedia.org/wiki/IPS_panel
Thanx bro …
If i root it then where i can find custom roms …
ভাই,
আপনার দুর্দান্ত রিভিউ পড়েই, সাহস করে কিনে ফেললাম w125। কিন্তু আমি existing সামসাং (জাভা ফোন) ইউজার এবং অ্যান্ড্রয়েড সম্পর্কে এক্কেবারে প্রাক্টিকালি অজ্ঞ। তাই কিছু সাহায্যের দরকার
১। পিসির সাথে usb কেবল দিয়ে কিভাবে গুগল কন্টাক্ট থেকে আমার ফোনবুক কপি করব?
২। w125 এর লগে ড্রাইভার (পিসি স্যুইট) নাই। ড্রাইভার ছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইস পিসির সাথে কিভাবে কাজ করে?
৩। এস এমএস ইনবক্স / আউট বক্স কোথায় ?
৪। আমার সব সময় যেগুলা লাগে / লাগবো – ফোনবুক ব্যাকাপ, এস এম এস ব্যাকআপ, জিপিএস, লোকেশন ম্যাপ, অফিস ও আদার ইউটিলিটিস, । এক্ষেত্রে আমার মতন Rookie ইউজার দের কি কি
জিনিস জানা থাকা দরকার?
প্রশ্নগুলা বোকার মত হলে ক্ষমা করবেন। নিতান্ত বাধ্য হয়েই আপনার সাহায্য চাচ্ছি।
১, ২, ও ৩ নং প্রবলেম সল্ভড। ৪ নং এর বিষয়ে সাজেশন চাচ্ছি
আপনি সব গুলো এপ্লিকেশন ই এন্ড্রয়েড মার্কেটে সার্চ দিলে পেয়ে যাবেন।
আপনার ফোন থেকে Play Store নামক এপটিতে প্রবেশ করুন। এবং Gmail একাউন্ড দিয়ে লগিন করুন।
MobileGo for Android use koren sob Paben
Brother, the picture given as the USER INTERFACE, is this the screenshot of a customized launcher or is it symphonys default launcher?? As the review shows that Symphony W125 has great hardware configuration, but it’s android 4.1 is not Stock android. Thats why the homescreen Icons & menu icons are too crappy. The customized icons are too poor regarding the stock android. The users who used samsung or other android devices for a single time, will not buy this symphony w125 for sure after seeing those poor icons. India, Xolo q800 (same as symphony w125) used the stock android. I wanted to buy this phone today. But after seeing the poor icons, i have decided not to buy it. The 1st 2 pictures are for symphony w125, 2nd 2picture are screenshot of xolo q800. Thank You.
If i root it then where i can find custom roms …plz help me
Vai, i have not bought this mobile. For custom roms, You have to wait for Android kothon posts.
install Nova launcher….
You can try ADW EX also……..it’s pretty cool.
where can I download Hd games for this device .Admin please help me . I am using it.It is good.
vi screen shot ki bhaba nabo ????
Try to hold Volume down button + power button.
na vi hoi na >>??
vai sorry.. 1st e power button. Then sathe sathe volume down button. hold the two buttons for a small amount of time. Do it as quickly as possible. Then you will see screen shot is working. Sorry for the wrong info earlier. 🙂
Vai for the best possible result , power button+ volume down button eksathe press korar try koren, Eta besi effective.
i m using w125.
i can’t send anything such as file/data/songs etc using bluetooth. but there is no problem in receiving files using bluetooth.please help me
ফাইল এক্সপ্লোরার বা ES explorer নামিয়ে নিন।
If i root it then where i can find custom roms …
সনির মত সিম্পনিতে কি মেনুতে থাকা সব অ্যাপ আইকন ইচ্ছামত অ্যারেঞ্জ করা যায়? এই অপশনটা মনেহয় অ্যান্ড্রয়েড স্পেসিফিক না, কারন সনি আর স্যামসাং এ করা গেলেও এইচটিসিতে যায় না। সিম্পনী এই সেটে যায় কি না কেউ বলতে পারবেন?
Ami kebol try kore dekhlam.. Kora jay.. 🙂
নর্মাল থিমের জন্য Luncher এপ ইন্সটল করা। এতে ইচ্ছামত এরেন্জ করা যায়। তবে নামভিত্তিক, বা সাইজ ভিত্তিক সরাসরি এরেন্জ এর অপশন নেই। আপনি এর জন্য Go Luncher বা অন্য কোন লান্চার এন্ড্রয়েড মার্কেট থেকে নামিয়ে নিন।
bhai ame symphony w90 user but amr ai phone aktu tei gorom hoye jai use korar somoi so ame jante chai j symphony w 125 e ke ai same problem ase kena ??
r charge kamon khai……………………
না তেমন গরম হয়না… চার্জ ভালো থাকে… গেম না খেল্লে ২ দিনের বেশি থাকবে। চার্জ টাইম একটু বেশি আমার মনে হয়। পিসির চেয়ে ডাইরেক্ট চার্জ তাড়াতাড়ি হয়।
bhai bd te now walton o onk valo valo phone ber kortese but ame onk confused j oder phone ar touch side ta kamon…jodi walton mobile ar kono user akhane theke thaken then plz ans deben……
r akta qus bhai that is …
symphony na walton kon take apni valo bolben sob dik deke…… ??
Mosabbir Ahmad vi screen shot ki bhaba nita hoi janan plzz >>>?
First press the power button + then the volume down button…do it as quickly as possible. Hold the two buttons together for a small amount of time. Then u will see the screen shot going on.
For the best possible result , power button+ volume down button eksathe press korar try koren, Eta besi effective.
Volume down + Power button একসাথে চেপে ধরেন।
সুন্দর রিভিউ।
এটার স্ক্রিনটা কি scratch proof…?
এখন পর্যন্ত কোথাও গরিলা বা করোনা গরিলার কথা আসেনি। আমি স্কিন প্রটেক্টর ব্যবহার করছি। তাই বলতে পারছিনা।
Bhai screen Protector & cover Kithai Pabo?
Motalib plazay paben. back cover and bag 150 each. matt screen protector 100 atleast ami ei price kinechi. screen protector ekta dea thake tai protector kinini.
আমি যদি এক সিম এ নেট ব্যবহার করি তাহলে কি অন্য সিম এ কল আসবে?
ya.. call is priority… এবং সেই সিমেও কল আসবে।
SAR value ki khub high etar. atleast er indian version tate sar value ekdom border e mone holo. ami set ta kinte chai kintu sar value ta nie ektu confused. ektu porisker kore bolben please. review ta pore valo laglo.
ভাই, দয়া করে Symphony W20 সেটটার একটা রিভিউ লেখেন প্লীজ। 🙂
Hello Dear, Is there any flip cover for W125?, if yes, then where can i get this ?
Please some body tell me Custom rom kothai pabo w125 ???
http://www.androidjugaad.com
screen size এর বিষয়টা বাদে Symphony W125 এবং walton N1 এর মধ্যে কোনটি ভাল হবে?
screen size এর বিষয়টা বাদে Symphony W125 এবং walton N1 এর মধ্যে কোনটি ভাল হবে?
ami set ti kineci.
kintu somossai poreci.
hd game 1 minute chalatei likha ase unfortunately has been stop.
abar sd card khulle folder gulo theke jai abar sd card probes korale ta support kore na. jar fole restart er vejal pohate hoi.
abar kicu hd gamer display sada ase.jemon avatar.
vai ektu somadan dibar chesta korun.
vi i have a prblm plzz u r contact number din Mosabbir ahmad
ADMIN OR KONO VAIYA PLZ AMAKE AKTA HELP KORBEN ..AMI AKTA ANDROID PHONE KINBO AMAR BAJET 12000 .. AI DAMER MOJE KON PHN TA VALO HBE PLZ JANABEN ..ATO PHN AR MAJE KONTA KINBO BUJTE PARCI NA…PLZ PLZ PLZ JANABEN.
kine fellam setta. asholei chorom ekta set. lekhata valo hoeche chalie jan.
এই মোবাইল এ কি মেসেজ এবং কল ব্লক করার অপশন আছে?please inform me since i need to know this asap
‘calls blacklist’ software diye sob block korte parben
ডেভলপার অপসন থেকে অনেক কিছু বাদ দিয়ে দিছে .এটা ঠিক হয় নি .অ্যানিমেশন স্কেল বাড়ানো কমানো যায় না.সিস্টেম আপডেট করার কোনো অপসন সিম্ফনি w125 এ নেই .খুব খারাপ
google play থেকে ডেভলপার অপসন নামিয়ে নিলেই কাজ শেষ !!
dear admin w125 e ki jelly been 4.2.2 update kora jabe.jodi jay seta ki vabe?thank u
symphony w 125 এ কি otg cable কাজ করবে ।।?????
pez….বোলেন।
What should I buy symphony w125 or lumia 800?
Going to buy very soon.
walton primo h2 এর রিভিউ চাই ।
ha must be chai
W125 মোবাইলটা কিনলাম আজ। রুটও করে ফেলেছি। 1080p ভিডিও চলে youtube থেকে। কিন্তু মেমোরিতে সেভ করা 1080p (youtube থেকে ডাউনলোড করা) ভিডিও চলে না। কারণটা কি কেউ বলতে পারবেন? ফাইলটা mp4।
mx player দিয়ে চেষ্টা করে দেখেন ।
https://www.facebook.com/media/set/?set=oa.628692557141442&type=1
MX Player আপডেট দেয়াতে কাজ হয়েছে।
জ্বি কাজ হয়েছে। আমার আগে থেকেই MX ইন্সটল ছিল, আপডেট করার পর কাজ করল। ধন্যবাদ।
Eye lekha ache j 1080p video recording & playback. ninth recording hoy 720p
one of my friends bought it some weeks ago. it is working fine. now i am looking for its cover.
Its cover also available now 🙂 both flip & back
bhai amartai to 1080p video chole na only audio ase, r ai set e ki 3g use kore tv dekha jabe???????? aktu janan plzzzz..
আমি ফুল এইচডি 1920×1080 চাইলিয়েছি !! mx player দিয়ে চেষ্টা করে দেখেন ।
আর হ্যাঁ 3g দিয়ে টিভি দেখতে পারবেন ।
ami bhai MX player use korchi kintu video ashchena…..
কিভাবে?
Can Anybody help me.. I cannot access internet on my W125. WLAN & Data Connection already on. But cannot access net. GP or Airtal Sim. Pls assist me. Thanks. Syed Pervez Rahim
check your apn
pendrive support kore ai mobile?
Review ta valo hoice 🙂 Kintu symphony ar website a likha ace “USB Modem———Yes” Aita mane ki bujlam na. Please kew jodi janen bolen 🙂
ইউ এস বি কানেকশন এর সাহায্যে ফোনটি মোডেম হিসেবে ইউজ করতে পারবেন।
ভাই এই symphony xplorer w125 এ skype video calling এবং face unlock ঘরের মধ্যের tubelight এর আলোতে হয় না কেন? এর সমাধান কি? PLEASE REPLY……………………IT….
কম আলোর জন্য এই সমস্যা হচ্ছে। আপনি উপযুক্ত আলোকময় পরিবেশে চেষ্টা করে দেখুন।
Brother Please let us know how to update Symphony W125 OS into Jellybean 4.2.2. Please response to us if possible, we are waiting for your answer………
এখন পর্যন্ত ৪.২.২ আপডেট এই ফোনের জন্য আসে নি। তাই আপাতত সম্ভব নয়। কিন্তু কাস্টম রম ইউজ করে করা যেতে পারে। বিস্তারিত জানার জন্য অ্যানড্রয়েড কথনের ফেসবুক গ্রুপে চোখ রাখুন।
Symphony w125 e to 1080p video recording hoy na.eti 720p e Kore.kono 3rd party app diye ki 1080p possible……?
আপনি সেটিং চেঞ্জ করে দেখেন। ১০৮০ পি তে ভিডিও রেকর্ডিং হয়। থার্ড পার্টি অ্যাপ দরকার নাই।
symphony w125 otg cable support hoy
না হয় না।
আমার w125 রুট করা আছে। কেউ কি আমাকে cwm recovery ইন্সটল করে ব্যাকআপ করার পদ্ধতি বলবেন?
i have used both truecaller and mr. number app to block call but they require internet connection to add blacklist number. Is there any app to block call without requiring internet connection?
how can i turn off startup/shutdown sound of this phone?
symphony w150 er sathe w125 er difference kise kise????
Hi Android Kothon,
We are following you for a long time, finally we got something that requires your help. We need your help to install a custom rom in Symphony W125. We know it is just a matter of time for you, so please get some time to let us know about the detail process of installing a custom rom on Symphony W125 with all necessary valid download links. We will be highly grateful.
Thank You
Vai amra to apnader site a regular ashi, apnara ashen ki? Question er kono reply den na, amra to answer na peye hotash hoi vai. Jodi paren to amader ekto time diyen vai.
Ekta post dilam 7 din hoi, kono reply nai…
vaiaa, ami ai mobile kinsi….but symphony pc suit e connection pacche na….ami kivabe ai phoner contact no. SMS amar PC te save kore rakhte pari….janaben plz….khub joruri…..
hunter1294
Universal Android driver (PC Suite) download koren. Kaj hobe. Moborobo En Panda App likhe search den. Ar sms option a backup kora jai. ja sd card a store hoi + contact o.
@Mosabbir Ahmad Bhai custom ROM kivabe install korbo ekto janan. Ami S4 themed rom download koresi, XDA theke.
@mhs Video er upor long press korun , tarpor play using select kore S/Wselect korun.
@Mosabbir Ahmad Ekhane Camera app er settings e video quality te 4 option ache.
1)Low
2)Medium
3)High
4)Fine
Low or Medium dile 480p te record hoy ar High or Fine dile 720p te hoy.1080p kora jay na.Ekhon ki korbo…..???
pendrive support korbo ki vaba junta chai
ei set ta ki shudhu black color er e? white color er ache ? please janaben
equalizer apps use korle khub valo sound paben
এই ফোনের কি-বোর্ড কি gestgure input সাপর্ট করে না।
এই সেট এ ৪.২.২ জেলিবিন আপডেট করা যায়?
এটার ফ্লিপ কভার আমার খুব প্রয়োজন….কেউ দিতে পারবেন…???
how to sign out from google account in w125?