
ঢাকার বিজয় স্মরণীতে অবস্থিত সামরিক জাদুঘরে শুরু হয়েছে কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১৩, আর এই ল্যাপটপ ফেয়ারে ল্যাপটপের বদলে যারা আরও বহনযোগ্য ট্যাবলেট ডিভাইস কিনতে চান, তাদের জন্য দারুণ ছাড় দিচ্ছে গ্যাজেট গ্যাং ৭ নামের একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট বিক্রেতা প্রতিষ্ঠান। জানা গেছে, বিভিন্ন মডেলের অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোতে তারা ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। মেলা উপলক্ষ্যে ক্রেতারা আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যে এসব ট্যাবলেট মূল্য ছাড়ে কেনা যাবে।
চলুন ট্যাবলেটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।
Ainol Novo 7 Venus
বিশ্ববিখ্যাত চাইনিজ অ্যান্ড্রয়েড ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠান আইনলের কোয়াড-কোর প্রসেসর বিশিষ্ট অ্যান্ড্রয়েড ট্যাব নভো ৭ ভেনাস নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা শোনা যাচ্ছিল। বেশ কিছুদিন আগে এই ডিভাইস বাজারে ছাড়ে আইনল। অ্যান্ড্রয়েড জেলি বিন চালিত এই ডিভাইসটিই বাংলাদেশে এনেছে গ্যাজেট গ্যাং ৭।

নভো ৭ ভেনাসে রয়েছে করটেক্স এ৯ কোয়াড-কোর ১.৫ গিগাহার্জ প্রসেসর, কোয়াড কোর মালি ৪০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ১ গিগাবাইট র্যাম, ৭” ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজুলেশনের আইপিএস ডিসপ্লে ও ২ মেগাপিক্সেল/০.৩ মেগাপিক্সেল ক্যামেরা।
আইনল নভো ৭ ভেনাসে সিম সুবিধা নেই। তবে এটি এক্সটার্নাল ৩জি মডেম সাপোর্ট করে। এতে মিনি এইচডিএমআই পোর্ট রয়েছে ও এর ব্যাটারির ক্ষমতা ৪০০০ এমএএইচ। এক্সটার্নাল এসডি কার্ডের স্লটের পাশাপাশি এর বিল্ট-ইন মেমোরি ১৬ গিগাবাইট।
নভো ৭ ভেনাসে জিপিএস, লাইট সেন্সর ও প্রক্সিমিটি সেন্সর না থাকলেও অ্যাক্সেলেরোমিটার সেন্সর ও ভাইব্রেশন মোটর রয়েছে।
সাধারণ মূল্য ১৯,৭০০ টাকা হলেও কিউবি ল্যাপটপ ফেয়ার উপলক্ষ্যে ১৬,৭০০ টাকায় কোয়াড-কোর এই ডিভাইসটি বিক্রি করছে গ্যাজেট গ্যাং ৭।
GG7 Neo 3G

গ্যাজেট গ্যাং ৭ নিজেদের উদ্যোগে বাজারে এনেছে নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট নিও ৩জি। ৭ ইঞ্চি ১০২৪ * ৬০০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লের এই ডিভাইসে রয়েছে মিডিয়াটেড ৬৫৭৭ করটেক্স এ৯ ডুয়েল-কোর ১ গিগাহার্জ প্রসেসর, পাওয়ারভিআর এসজিএক্স৫৩১ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ও ১ গিগাবাইট র্যাম।
জিজি৭ নিও ৩জি ট্যাবের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ৩জি সুবিধা। সিম সুবিধা থাকায় ৩জি সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এছাড়াও এতে ভিডিও কলিং সাপোর্ট রয়েছে।
অ্যান্ড্রয়েড জেলি বিন চালিত ডিভাইসটিতে রয়েছে ব্লুটুথ ৪.০, জিপিএস, অ্যাক্সেলেরোমিটার, লাইট সেন্সর ও প্রক্সিমিটি সেন্সর। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল অটো-ফোকাস ব্যাক ক্যামেরা ও ০৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৪২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারিতে টানা ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে গ্যাজেট গ্যাং ৭।
সাধারণত নতুন এই ট্যাবের দাম ১৯৭০০ টাকা হলেও মেলা উপলক্ষ্যে মাত্র ১৭,৭০০ টাকায় জিজি৭ নিও ৩জি ট্যাব ও সঙ্গে ১৬ গিগাবাইট মেমোরি কার্ড ও লেদার পাউচ ফ্রি দিচ্ছে গ্যাজেট গ্যাং ৭। অর্থাৎ, মেলায় এই ট্যাবে সর্বমোট ৪,০০০ টাকা ছাড় দেয়া হচ্ছে। তবে মেলায় ডিভাইসটির প্রি-অর্ডার দিতে হবে।
Onda V812
অ্যান্ড্রয়েড জেলি বিন চালিত করটেক্স এ৭ ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসরের অনডা ভি৮১২-এ রয়েছে ৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ও ৮ কোরের পাওয়ারভিএর এসজিএক্স৫৪৪ জিপিইউ। এছাড়াও ২ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট র্যামও রয়েছে এই ট্যাবে।
ব্লুটুথ ও ৩জি সুবিধা না থাকলেও এক্সটার্নাল ৩জি মডেম সাপোর্ট রয়েছে এতে। অ্যাক্সেলেরোমিটার ছাড়া জিপিএস বা অন্যান্য সেন্সর নেই। তবে ৫ মেগাপিক্সেল অটো-ফোকাস ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ডিভাইসে। সঙ্গে ৪৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি।
লেদার পাউচসহ অনডা ভি৮১২-এর রেগুলার প্রাইস ২২,৭০০ টাকা হলেও মেলা উপলক্ষ্যে পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৭০০ টাকায়। তবে মেলায় ডিভাইসটির প্রি-অর্ডার দিতে হবে।
Onda V972

অনডা ভি৯৭২ অনেকটা ভি৮১২-এর মতোই। এর বিশেষ পার্থক্য হচ্ছে এর রেটিনা ডিসপ্লে ও ৯.৭ ইঞ্চি আকারের ডিসপ্লে। প্রসেসর, র্যাম, সেন্সর, মেমোরি ইত্যাদি আর সবই ভি৮১২-এর মতো। তবে এর ব্যাটারির ক্ষমতা ৮০০০ এমএএইচ। রেটিনা ডিসপ্লে থাকার কারণে এই ডিভাইসটি আসলেই অসাধারণ একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটে পরিণত হয়েছে।
লেদার পাউচসহ এই ডিভাইসের সাধারণ মূল্য ৩০,৭০০ টাকা হলেও মেলায় পাচ্ছেন ৫০০০ টাকা মূল্যছাড়ে মাত্র ২৫,৭০০ টাকায় অনডা ভি৯৭২।
কিউবি ল্যাপটপ ফেয়ারে গ্যাজেট গ্যাং ৭-এর নিজস্ব ট্যাবলেট, অনডা ও আইনলের ট্যাবলেট ছাড়াও আরকস, আসুস ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেট রয়েছে। সেগুলো নিয়ে আমরা দ্রুতই আরেকটি পোস্ট প্রকাশ করতে যাচ্ছি। হাতে সময় থাকলে তো বটেই, সাম্প্রতিক সময়ের মধ্যে ট্যাব কেনার ইচ্ছে থাকলেও কিউবি ল্যাপটপ ফেয়ার ঘুরে আসা বুদ্ধিমানের কাজ হবে।
মূল্যছাড়ে উপরের ট্যাবগুলোর মধ্যে আপনার পছন্দ কোনটি?

aamar baged 12000 taka; screen size 3.5-4″ r ram 512mb prossesor 1gh; ekta android phone chose koren; please
আপনি গ্রুপে প্রশ্ন করুন। https://www.facebook.com/groups/androidkothon/
ধন্যবাদ। ঠিক করে দেয়া হলো। 🙂
GG7 neo 3g tablet ta onek joss kin2 etar specification onuzai perform korbe to? tachara egular developer support kemn pawa jabe setao thik bola jacche na……. 1ta user review pele valo hotoabt gg7 neo 3g…. 🙂
জিজি৭ নিও ৩জি ট্যাবটি আমাদের কাছে একদিন ছিল এবং এর পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ আসলেই ভালো। মেলা শুরু হয়ে যাওয়ায় আমরা হ্যান্ডস-অন রিভিউ প্রকাশ করতে পারিনি। শিগগিরই দেয়া হবে আশা করছি।
Sajib Bhai,
GADZETTE GANG 7 er bapare aponar dristy akorson korsi.
ami dill alerte aponar lekha pore mela chola kalin 3000 taka payment kore GG7 Neo 3G pre-order die silam, kintu 15 march er moddhe delivery dewar kotha thaklew ajo dey ni, kobe dibe taw jani na phone korle bole this day, that day, this week, that week, shipment problem etc. leaflete dekhlam androidkothon.com tader web partner. bhai aponer bloge jokhon kono product highlight korben tar age sei companyr bepare bhalo bhabe khoj nie abong tader goodwill check kore tar por post diben.
আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ। প্রথমতঃ অ্যান্ড্রয়েড কথন কোনো প্রতিষ্ঠানেরই ব্যবসায়িক কেনাবেচার দায়ভার নেবে না। গ্যাজেট গ্যাং ৭-এর লিফলেটে আমাদের ঠিকানা দেয়া ছিল টেকনিক্যাল পার্টনার হিসেবে। অর্থাৎ, তাদের বিভিন্ন ট্যাবলেট ডিভাইসের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি।
তবে ব্যক্তিগতভাবে বলতে পারি গ্যাজেট গ্যাং ৭ আফটার সেলস সার্ভিসের দিক দিয়ে যথেষ্ট ভালো। কোনো প্রোডাক্টে সমস্যা দেখা দিলে তা ঠিক করে দেয়া বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিয়ে আমরা নিজেরাই যথেষ্ট ভালো সেবা দিতে দেখেছি এই প্রতিষ্ঠানকে। অবশ্য কোনো প্রতিষ্ঠানের সেবা কী রকম তা নিয়ে আমরা সাধারণত পোস্ট করি না। আমাদের সাইটে আমরা বিভিন্ন ট্যাবলেট ডিভাইসের রিভিউ প্রকাশ করে থাকি আর ডিল অ্যালার্ট বিভাগে বিশেষ ছাড়ে কোনো প্রতিষ্ঠান ট্যাবলেট ডিভাইস বিক্রি করার অফার দিলে পাঠকদের সুবিধার্থে তা প্রকাশ করে থাকি।
তবে হ্যাঁ, আপনার পরামর্শ অবশ্যই গ্রহণ করছি। গ্যাজেট গ্যাং ৭-এর ইতোমধ্যেই বেশ ভালো সুনাম রয়েছে আর তাই আমরা ডিল অ্যালার্ট বিভাগে এটি প্রকাশ করেছি। নিও ৩জি গ্যাজেট গ্যাং-এর নিজস্ব অর্ডারে তৈরি ডিভাইস তাই হয়তো দেরি হচ্ছে। সঠিক কারণ আমি জানি না। আশা করছি প্রতিষ্ঠানটি এসব বিষয়ে ভবিষ্যতে সতর্ক হবে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
There Before Sales service is not satisfactory, how can i believe after sales service will be good.
my Walton Primo F1 android handset is locked for using too many attemps of pattern, now asking for my gmail account and password but its not accepted because my data connection was turned off. staying lock. how can i open it? please reply,thank you.
ঝামেলা বিহীন ও স্বছন্দে গ্যাজেট কিনতে চান??? ক্লিক করুন এখানে http://www.gadgetshopbd.com