
বাজারের অনেকাংশ আইসক্রিম স্যান্ডউইচ চালিত ট্যাবলেটগুলো মূলত AllWinner A10 ভিত্তিক, যার ফলে এদের রুট করার পদ্ধতি প্রায় একই ধরণের। সাধারণত এ ধরণের ট্যাবলেটে ওয়ারেন্টি নিয়েও কেউ কেনেন না, তাই রুট করতে গেলে ওয়ারেন্টির ঝুঁকিও নেই! রুট করার প্রক্রিয়া সহজ করার জন্য লিনাক্স এবং ম্যাকের জন্য আমি স্ক্রিপ্ট লিখেছি, উইন্ডোজের জন্যও স্ক্রিপ্ট যুক্ত করা হয়েছে। স্ক্রিপ্ট চালিয়েই রুট করে ফেলুন আপনার ট্যাবলেট!
রুট করবেন যেভাবে
- এই ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।
- আপনার ট্যাবলেটে Settings > Developer options এ গিয়ে Android Debugging চালু করে দিন।
- এবার ট্যাবটিকে কম্পিউটারের ইউএসবি পোর্টের সঙ্গে যুক্ত করুন।
- এক্সট্রাক্ট করা AllWinnerRootkit ফোল্ডারে প্রবেশ করুন।
- আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী স্ক্রিপ্টটি চালু করুন। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য যথাক্রমে root-windows.bat, root-linux.sh এবং root-mac.sh। লিনাক্স এবং ম্যাকে অবশ্যই টার্মিনালে স্ক্রিপ্টগুলো রান করবেন যেন আউটপুট দেখতে পান।

- কোন এরর ছাড়াই সব ঠিকঠাকমত হওয়ার জন্য ট্যাবলেট মোট তিনবার রিবুট করবে।
রুট চেক করা
- প্লে স্টোর থেকে Terminal Emulator ডাউনলোড করুন।
- এটি চালু করে “su” কমান্ডটি দিন।
- যদি Superuser পারমিশন চায়, Allow দিন।
- ব্যাস! আপনার ট্যাবলেট সফলভাবে রুট করে ফেলেছেন!

অনেক প্রয়োজনীয় এবং ভালো একটা টিউটোরিয়াল।
ধন্যবাদ অনিরুদ্ধ ভাইকে।
how to remove contact no?
ওরে ছুডো পোলাপানে কি লেখে রে….!! ধর আইজা… 😀
Rootkit এর মধ্যে কি WINDOWS দেয়া আছে ? তার মানে আমি চাইলে আমার ট্যাবে আমি উইন্ডোজ দিতে পারি ?
এটা কি শুধু ট্যাব এর জন্যে নাকি সকল Android চালিত ফোন এর জন্যেইও ??
শুধু ট্যাব এর জন্য।
হুমম আমাদের জন্যে যারা ফ্যাবলেট ব্যবহার করবো তাদের জন্যে কিছু দেন .. 🙂
rootkit e windows আসল কই থাইকা???!!
আচ্ছা রুট নাহয় করলাম কিন্তু ঠিক কিসে সুইচ করব সেন্ডো নাকি জেলি ? আর এটাতে কি mail400 এর সাপোরট আছে ?
AllWinner A10 তো প্রসেসর। :/ নির্দিষ্ট কোনো ট্যাব না।
ভাই, আমার আইসিএস তো রেখি অলরেডি রুট করা !!!
পরে ফোরামে পড়ে দেখলাম, বেশিরভাগ আইসিএস ৪.০+ “রুটেড” অবস্থায় আসে 🙂
ধন্যবাদ টিউটোরিয়ালটি শেয়ারের জন্য 😀
অধিকারী রক্স! (Y)
Well, That was Easy 😛
Symphony t8 tab ki evabe root kora jabe??
maxipro tab by maxis এর রুট ও play store support নিয়া কিছু লিখলে উপকার হত।। ঝামেলায় আছি
how to root xperia mini pro using smart phone only( without using pc)
I WANT TO ROOT MY SYMPHONY T8….PLS HEALP
vy ami amar ainol novo 7 flame ta kivabe root korte pari
ভাই আমার টব তো ওপেন হচ্ছে না । power button+volume up চেপেও বুট করতে পারছি না। দয়া করে সাহায্য করুন।