
গুজব নয়, কিংবা পাঠক আকর্ষণের লক্ষ্যে অতিরঞ্জিত শিরোনামও নয়, সত্যিই ব্রাজিলের বাজারে পাওয়া যাচ্ছে নতুন আইফোন যেগুলো চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
অনেকেই অবাক হতে পারেন, অ্যান্ড্রয়েড-চালিত একটি ফোনের নাম আইফোন কীভাবে হতে পারে, আইফোন তো অ্যাপলের ট্রেডমার্ক। কিন্তু না, ব্রাজিলে ২০০০ সাল থেকেই গ্র্যাডিয়েন্ট নামের একটি কোম্পানি IPHONE শব্দটি ট্রেডমার্ক করে রেখেছে। আর প্রথম আইফোন আলোর মুখ দেখেছে ২০০৭ সালে। অর্থাৎ, আইফোন আসার ৭ বছর আগে এই কোম্পানি আইফোন শব্দটি ট্রেডমার্ক করে ফেলে।
তাহলে এতোদিন পর কেন তারা এই নামে ফোন বাজারে ছাড়ছে? এখানেও অবাক হওয়ার কিছু নেই। স্পষ্টতঃই কোম্পানিটি অপেক্ষা করেছে অ্যাপলের আইফোনের বিশ্বব্যাপী জনপ্রিয়তা তৈরির জন্য। এখন যেহেতু সারাবিশ্বে এক নামে সবাই আইফোন চেনে, কাজেই তারা অ্যাপলকে ট্রল করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে আইফোন নামে মোবাইল ফোন বিক্রি করতে পারছে। দুঃখের বিষয় হলো, অ্যাপলের এতে কিছুই করার নেই।
সূত্র জানিয়েছে, গ্র্যাডিয়েন্টের বাজারে আনা অ্যান্ড্রয়েড-চালিত আইফোনের রয়েছে ৩.৭ ইঞ্চি স্ক্রিন, দু’টি ক্যামেরা, দু’টি সিম স্লট এবং অ্যান্ড্রয়েড ২.৩.৪ জিঞ্জারব্রেড। ফোনটির দাম ২৮৫ ডলার ধরা হয়েছে।

Actually It is Still Better then an iPhone ,,,,,,, -___-
And iPhone User der troll kora Khubi ei easy , Just akta Custom iPhone Styled Rom install kore oder ke dile ora otakei iPhone Bolbe ! 😀
হেহহ হেহহ : 😉
man, you gotta respect iphone 😛 😛 😛
trolled….:-D
হাস্যকর !! এই রকম লো এন্ড ফোনের দাম ২৮৫ ডলার। সে তুলনায় ৩০০ ডলারের এক সিমের নেক্সাস ৪ নেয়া অনেক ভালো।
এইসব ফোন আসলে সৌখিন ফোনের ক্যাটাগরিতে পড়ে। আর বিদেশের মানুষ আমাদের মতো এতো চিন্তাভাবনা করে ফোন কেনে কমই। অন্তত চীন, জাপানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই। তারা আজ একটা কেনেন, পরশু সেটা বিক্রি করে আরেকটা কেনেন। এটা অবশ্য প্রবাসী আত্মীয়দের কাছ থেকে শোনা।
Nexus 4 কি বাংলাদেশে এসেছে?
আচ্ছা ট্রেড মার্ক করতে কত টাকা লাগে? আমিও তাহলে কিছু নাম দিয়ে ট্রেড মার্ক করে রাখতাম। যদি লাইগা যায়।
কী কী নাম ট্রেডমার্ক করতেন জাতি জানতে চায়। 😛
আচ্ছা ভারত তো আমাদের নকশী কাথা, ফজলী আম, জামদানী পেটেন্ড করে নিল। ইলিশও নেয়ার ধান্দায় আছে। ওদের বলিউড নায়ক নায়িকাদের বাংলাদেশের নামে পেটেন্ড করে ফেললে কেমন হয়?
lol
ভালই বাজার পাবে। কেউ যদি দেশের বাজারে আনত 😀
এতো দামিটা এদেশে চলবে না। 😉
এমনিতেও আইফোনে এন্ড্রয়েড ইন্সটল করা যায় বলে ব্লগে পড়েছিলাম।
কিন্তু নিজে কাহিনী করে ইন্সটল করা এক জিনিস আর বাজারে অ্যান্ড্রয়েড-চালিত আইফোন বিক্রি হওয়া আরেক জিনিস। 😉 অবশ্য এটি আসল আইফোন না যদিও।
Amr cousin last week e chaina theke same set anse. Product ta asolei valo. sob kich high resolution. True 5 MP camera but play store nai sob chinese app. Browser UC and gooogle er bodole baidu
প্লে স্টোরের এপিকে ডাউনলোড করে ইন্সটল করে দেখুন। কাজ করার কথা।
ami chinta kori manush ek phone 4,5 bochor kemne use kore.boler karon holo iPhone karone shob gulai dekhte ek, same ui, same logo
GB chalaisi 1 mash ki 2 mash r valo lage na er por ICS koidin jaite na jaite ekhon JB er faal utse.r erta shei 2007 theke ekhon porjonto notun packet e puran jinish use kortese.shob kothar sesh kotha tate ki jay ashe iPhone to kena lagbei ekta
একমত।
বাংলাদেশে hiPhone পাওয়া যায় 😉
হেহ হেহ 😉
amr ek aunty’r kase ase ekta ipome na banan vul hoinai iPome e lekha
phone ta ki pom ghana? name to tai koitase!!!!
“দুঃখের বিষয় হলো, অ্যাপলের এতে কিছুই করার নেই।”
এইটাই তো সবচেয়ে সূখের বিষয়! 😀
বাংলাদেশে আইফোন ট্রেডমার্ক করি চলেন …
হা হা খারাপ বলেননি। 😉
Tim cook mamu vabtase steve er age amar moron hoilona ken!!!!! 😛