আজ থেকে ঠিক এক মাস আগে আমরা প্রকাশ করেছিলাম গুগল প্লে স্টোর থেকে সরাসরি কম্পিউটারে অ্যাপ্লিকেশন ইন্সটলার বা এপিকে ফাইল ডাউনলোডের পদ্ধতি। এই পদ্ধতিতে গুগল প্লে স্টোর থেকে সরাসরি আসল অ্যাপ্লিকেশনগুলোই ডাউনলোড করা যেত। এর সুবিধা হলো এই যে, ব্যবহারকারী তার ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড শেষে ব্লুটুথ বা ক্যাবল দিয়ে ফাইল ট্রান্সফার করে সহজেই অ্যান্ড্রয়েডে ইন্সটল করে নেয়া যায়।
গুগল ক্রোম সাধারণত সাইলেন্টলি আপডেট হয়ে থাকে। গত কিছুদিন ধরে কিছু কিছু কানেকশনে এই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন ইন্সটল করা যাচ্ছিল না। তাই আমরা নিয়ে এসেছি আরেকটি অব্যর্থ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি সহজেই কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোরে থাকা যে কোনো ফ্রি অ্যাপ্লিকেশন বা গেমস। তবে আমি পরামর্শ দেবো আগে উপরের পদ্ধতিটি চেষ্টা করার জন্য কেননা সেটি অপেক্ষাকৃত সহজ ও দ্রুততর।
এই পদ্ধতিতে ডাউনলোড করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো জানা জরুরিঃ
- কেবল ফ্রি গেমস ও অ্যাপ্লিকেশনের এপিকে ডাউনলোড করা যাবে।
- যদি কোনো গেমস বা অ্যাপ্লিকেশন কিনে থাকেন, তাহলে সেই কেনা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।
- যেসব অ্যাপ্লিকেশনে ইন্সটলের পর অতিরিক্ত ডেটা ডাউনলোড হয় (যেমন টকিং টম), সেগুলো ইন্সটলের পর অতিরিক্ত ডেটা মোবাইল থেকেই ডাউনলোড করতে হবে।
- এইচডি গেমের ক্ষেত্রে ডেটাও মোবাইল থেকে ডাউনলোড করতে হবে।
- এই পদ্ধতিতে ডাউনলোড করতে হলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের আইডি ও সংশ্লিষ্ট জিমেইল অ্যাকাউন্ট লাগবে।
- আপনার কম্পিউটার জাভা রানটাইম এনভায়রনমেন্ট (JRE) ইন্সটল থাকা লাগবে। জাভা রানটাইম বিনামূল্যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
উপরের বিষয়গুলো বিবেচনা করলে এতটুকু বোঝা যায় যে, পাইরেটেড গেম বা অ্যাপ্লিকেশন ডাউনলোডের পদ্ধতি এটি নয়। আপনি যদি অ্যাপ্লিকেশন বা গেমস সরাসরি কম্পিউটারে ডাউনলোড করে ব্যবহার করতে পছন্দ করেন, কেবল তাহলেই এটি আপনার কাজে আসবে। কিছু কিছু গেমের সাইজ ৩০-৪০ মেগাবাইট হওয়ায় অনেকেই এগুলো সরাসরি কম্পিউটারে ডাউনলোড করতে পছন্দ করেন। তাদের জন্যই এই পদ্ধতি।
রিয়েল এপিকে লিচার
প্রথমেই এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন রিয়েল এপিকে লিচার। কম্পিউটারে জাভা রানটাইম ইন্সটল করা না থাকলে Real APK Leecher নামের ফাইলটি রান করবে না। তাই আগে জাভা রানটাইম এনভায়রনমেন্ট ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে এই ফাইলে ক্লিক করলে প্রথমেই সেটিংস উইন্ডো আসবে। এখানে আপনাকে আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইস আইডি, সংশ্লিষ্ট জিমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিতে হবে। গুগল প্লে স্টোর থেকে কেবল অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়। এই অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের হয়ে প্লে স্টোরে ঢুকবে এবং অ্যাপ ও গেমস ডাউনলোড করবে।

জিমেইল আইডি ও পাসওয়ার্ড দেয়া শেষে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইডি খুঁজে বের করুন। এর জন্য কল করার অপশনে গিয়ে নম্বর প্যাডে টাইপ করুন *#*#8255#*#*. নিচের মতো স্ক্রিন আসবে। এখানে android এর হাইফেনের পরের অংশটুকুই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি। এছাড়াও মাই ডিভাইস আইডি নামে একটি অ্যাপ্লিকেশন আছে যেটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি দেখাবে।

এখানে উল্লেখ্য যে, আপনার অ্যান্ড্রয়েডে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট সংযুক্ত থাকে, তাহলে প্রথমটি কাজ নাও করতে পারে। দ্বিতীয় যেই অ্যাকাউন্টটি যোগ করেছেন সেটার আইডি ও পাসওয়ার্ড দিন।
ছবিতে ডিফল্ট ডাউনলোডের জন্য একটি লোকেশন চাওয়া হয়েছে। এটি হার্ডড্রাইভের আলাদা কোনো ফোল্ডারে দেখিয়ে দিন। কেননা, রিয়েল এপিকে লিচার ডাউনলোড করা অ্যাপ্লিকেশনগুলোর কোনো আপডেট বেরিয়েছে কি না তা খোঁজ করে। তাই নির্দিষ্ট একটি ফোল্ডারে সবগুলো ফাইল রাখুন। দ্বিতীয়বার ইন্সটল করার প্রয়োজন হলে দ্বিতীয় ঘরে কেবল সেই ফোল্ডারটি দেখিয়ে দিন।
সবশেষে সেভ বাটনে ক্লিক করলে আসবে রিয়েল এপিকে লিচারের উইন্ডো।
রিয়েল এপিকে লিচারের উইন্ডো থেকে আপনি প্লে স্টোরের মতোই সার্চ করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। সার্চ করতে উপরের ডান পাশের বক্সটি ব্যবহার করুন। ডাউনলোড কমান্ড দেয়ার পর ডাউনলোড শুরু হতে খানিকটা সময় নিতে পারে। নিচে আমরা ডাডনলোড করছি অ্যান্ড্রয়েডের অন্যতম সেরা ফাইল ম্যানেজার সলিড এক্সপ্লোরার।

কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্লিকেশনের ইন্সটলার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আপনার দেখিয়ে দেয়া ফোল্ডারে। এবার কেবল ফাইলটি আপনার অ্যান্ড্রয়েডে পাঠানোর অপেক্ষা।

অ্যান্ড্রয়েড থেকে এবার আপনি যথানিয়মে ইন্সটল করে উপভোগ করতে পারবেন গেমস বা অ্যাপ্লিকেশন। এবার সবাই অ্যাপ্লিকেশন আর গেমস ডাউনলোড করতে শুরু করবেন আর মন্তব্যের ঘরে আমাদের দু’টো বিষয় জানাবেন।
১. এই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পেরেছেন?
২. কোন কোন গেম বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন এই পদ্ধতি জানার পর?
আশা করছি অ্যান্ড্রয়েড কথনের বিভিন্ন পোস্ট আপনাদের কাজে আসছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানান, ফেসবুক পেজ ও গ্রুপে যোগ দিন এবং বন্ধুদেরও জানান অ্যান্ড্রয়েড কথনের কথা।


এপিকে ফাইল ছোট হয় তাই আমার জিপি ১ জিবি লাইন দিয়ে মোবাইলে নামাতে তেমন সমস্যা হয়না। কিন্তু আসল সমস্যা হলো এসডি ডাটা ফাইল নামানো। এইটা কি কোনভাবে পিসি দিয়ে ডাউনলোড করা যায়না?
ডেটা ফাইলগুলো পাইরেটেড এপিকে ফাইলের সঙ্গে থাকে যেগুলো নেটে খোঁজ করলে পেতে পারেন। ফ্রি গেমের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সেগুলো কাজ করবে। তবে পাইরেটেড গেমের ক্ষেত্রে পাইরেটেড এপিকে লাগবে।
একেক ডিভাইসের জন্য একেকরকম ডেটা থাকে। ডিভাইসের নাম আর কাঙ্ক্ষিত গেমের নাম লিখে data download লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তবে ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাইরাস বা ম্যালওয়্যার যেন না থাকে।
আর আমরা অবশ্যই খুঁজতে থাকবো সহজ কোনো পদ্ধতি পাওয়া যায় কি না।
ডিভাইস আইডি খোঁজার জন্য ভুল কোড দিয়েছেন। সঠিকটা হবে- *#*#8255#*#*
আপনার পোস্ট থেকেই সঠিক উত্তর বের করলাম … 😛
উফ! আগের পোস্টেই ঠিকটা ছিল। তাড়াহুড়ো করার ফল। 🙁
ধন্যবাদ। 🙂
আমার *#*#8255#*#* এই কোড কাজ করেনা। এই কোড দিয়ে ডায়াল করলে USSD কোড চালু না হয়ে সরাসরি কল হয়ে যায়। ডিভাইস আইডি বের করার আর কোন উপায় থাকলে বলেন।
আপনাকে কল করতে হবে না। সঠিকভাবে চাপলে শেষ * চাপার সঙ্গে সঙ্গেই এটি চলে আসবে। তবে এ জন্য অবশ্যই ডিভাইস গুগল টক থাকতে হবে, যা বাই ডিফল্ট সব অ্যান্ড্রয়েডেই দেয়া থাকে। আর কোনো কারণে কাজ না করলে পোস্টে লিংক আছে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের।
আমি গুগল টক অনেক আগেই আনস্টল করে দিছি। 🙁 আমি ২য় পদ্ধতি ব্যবহার করেছি ।এখন সমস্যা হচ্ছে আপনার দেওয়া সফটওয়্যারে ২ টা ডিভাইস আইডি দেখাচ্ছে। 🙁 কোনটা আমার আসল আইডি?
https://dl.dropbox.com/u/78342313/Screenshot_2012-11-21-03-22-10.png
ডিভাইস আইডি উপরেরটা।
এই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতেছি অনেক আগে থেকেই।যাদের জানা ছিল না তাদের অনেক উপকারে আসবে
ধন্যবাদ। এই পদ্ধতিতে কি ডেটা ফাইল ডাউনলোড করা যায় কোনোভাবে? আমি যতদূর জানি যায় না। তবুও জিজ্ঞেস করছি আপনি অনেকদিন ধরে ব্যবহার করছেন বলে।
Symphony w25 a kaj kore na.. 🙁
কী কাজ করে না? ডিভাইস আইডি পায় না? পোস্টে ডিভাইস আইডি বের করার অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে। ওটা দেখুন।
ট্রাই করবো এই পদ্ধতিতে।
তবে Connectify নামক সফটওয়ারের মাধ্যমে পিসিকে হটস্পট বানিয়ে নিয়েছি। সেখান থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে সহজে পিসি থেকে মোবাইল ডিভাইসে এপিকে ডাউনলোড করছি নিয়মিত 🙂
কানেক্টিফাই আমি যতদূর জানি স্পিড কমিয়ে দেয় ফ্রি সংস্করণটায়।
Connectify Pro এর Keygen গুগলে সার্চ দিয়েই পাওয়া যায়। আমি সেটাই ব্যবহার করি। পিসিতে জুম ব্যবহার করি। স্পীড নিয়ে হ্যাপি।
———————–
আমি উইন্ডোজ সেভেন (64-bit) ব্যবহার করি। এক্ষেত্রে জাভা রানটাইমের কোন ফাইল আমার পিসির জন্য প্রযোজ্য হবে, দয়া করে জানাবেন কি?
আমিও জুম ইউজার। স্পিড নিয়ে হ্যাপি। কেবল মাঝে মাঝে কেন যেন ডিসকানেক্ট হয়ে যায়। কানেক্টেড দেখায় কিন্তু ডেটা ট্রান্সফার অফ হয়ে যায়।
আর আপনি Windows x64 লেখা ফাইলটি ডাউনলোড করুন। .exe এক্সটেনশনের যেটা।
নামিয়ে ইনস্টল দিতে চেয়েছিলাম। কিন্তু নিচের মেসেজ দেখায় 🙁
jre-7u9-windows-x64.exe is not a valid Win32 application
jre-7u9-windows-x64.exe apnar valid na becoz apni use korchen 32bit pc r dl korsen 64bit java.
Akhn theke dl kore nen.
http://www.filehippo.com/download_jre_32/
সমস্যা হলো start>control panel>system’এ system type 64-bit দেখাচ্ছে!
কী করণীয়? @facebook-1589121999:disqus
connection problem or invalid mmi code in walton primo…….while checking balance…. what can i do …please help me……..
ব্যালেন্স চেকের সঙ্গে এটার সম্পর্ক কী? :/
Solid Explorer Beta 2 নামাইলাম।
পদ্ধতিটা আমার অনেক বেশি কাজে লাগবে,কারন আমি সবকিছু কম্পিউটারেই ডাউনলোড করি।
ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
আমার কাজ হয় না 🙁 সবকিছু ঠিক টাক রাইখা কিছু লেখে সার্স দিলাম তারপর কয় ইন্টারনেট কানেকশন এ সমস্যা । কানেকশন চেক করতে কয় । আমার কানেকশন ত ঠিকই আছে । জাভা ও দেওয়া আছে । কি মুছিবত 🙁
ইন্টারনেট কানেকশন নিয়ে কী যেন একটা ঝামেলা আছে। ডিভাইস আইডি ভুল থাকলে বা কোনো স্পেস থাকলে, প্রক্সি এনাবলড থাকলে, জাভা অ্যাপ্লিকেশন ইন্টারনেট কানেকশন না পেলে বা ব্লক করা থাকলে, ফায়ারওয়াল আটকে দিলে ইত্যাদি বিভিন্ন কারণে ইন্টারনেট কানেকশন না পেতে পারে।
jotodin app ta kaj korte proti app download korar por apnare dhonno bad diye shoron korbo. (and amar ta thik motoi kaj kortese )
ধন্যবাদ আপনাকে। 🙂 আমাকে স্মরণ না করে অ্যান্ড্রয়েড কথনকে স্মরণ করলে আর বন্ধুদের অ্যান্ড্রয়েড কথন সম্পর্কে জানালেই বেশি উপকৃত হবো। 🙂
eta diye ki paid app o download kora jabe, jodio ami ek2 age chesta korsi, eta fail korse. i wish kora jaito. goribder jonno onk shubidha hoito 🙁
পেইড অ্যাপ যদি আপনি একবার কিনে থাকেন তাহলে সেটার এপিকে ডাউনলোড করতে পারবেন।
ইন্টারনেট কানেকশন এ সমস্যা বলতেসে :S
ডিভাইস আইডি ভুল থাকলে বা ফায়ারওয়াল/অ্যান্টিভাইরাস জাভা অ্যাপ্লিকেশনকে ব্লক করে রাখলে এমনটা হয়।
Device Id is OK. but how can i know that something is blocking java…???
same problem 🙁
সব কিছু ঠিক করলাম !! কিন্তু এখন ডাউনলোড হচ্ছে না ।।
এরর কোড আসে,
কী এরর আসে?
আমার হচ্ছে সজীব ভাই। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
After installing JRE then i try to install APK leecher but can’t open setting. How can i do this?
Edit > Options
Thanks Brother. Its working fine.
I m loving it…thanx sajib vhaiya,……
it works smoothly…
downloading is soooo fast…
ধন্যবাদ।
ধন্যবাদ
ডিভাইস আইডি বের করার একাধিক উপায় পোস্টেই বলা আছে। দেখে নিন।
ভাই আমার ওয়ালটন প্রিমোতে কয়েকদিন ধরেই Play Store application টা কাজ করে না। অনেকক্ষন অপেক্ষা করেও এটি কানেকশন পায় না। আর এইখানে JRE এর কথা বলা হয়েছে কিন্তু লিঙ্কে গেলে অনেকগুলো ভার্সন পাওয়া যায়। আমার OS হচ্ছে Win7 32bit. কোন ভার্সন ডাউনলোড করবো বুঝতে পারছিনা।
tnx,ami ai poddhoti use kora apps namate parchi
cccccchhhhhhhhhhhoooooooorrrrrrrrroooooooooooommmmmmmmmmmm
জাভা রানটাইম ইন্সটল দিতে গেলে বলছে “is not a valid win32 application”!!!!!!! কি করব
Error while connecting to server dekhay prothomei internet connection firewall proxy java shob thik ase tarporeo error dekhay i m using symphony w25
vaia bad device id or low internet cnnection dekhay…zadio 2tai thik ase…. dekhasce bar bar check korar por o….ki kora zay?
it’s working on my G1
It WORKSSSSS!!!
সজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ 🙂
আমি ওয়ালটন প্রিমো ২ ব্যবহার করছি ভালো করে, কিন্তু হঠাৎ একটা প্রবলেম দেখছি Data Cable লাগলে একটু পর অটো Disconnect হয়ে যায় কি করি ?
আমি Qubee ব্যবহার করি usb মোডেম, এটা দিয়ে কি wiFi করা সম্ভব ?
সজীব ভাই কিছু বলেন…
কিছুক্ষণ পরপর ডিসকানেক্ট কেন হচ্ছে বলতে পারলাম না। আর কিউবি ইউএসবি মডেমকে ওয়াই-ফাই কীভাবে করবেন? 😕
Data cable এর সমস্যা হতে পারে? যদি হয়ে থাকে তাহলে সেজন্য কি ওয়ারেন্টি সাপোর্ট পাবো?
ফোন ফাস্ট রাখার জন্য কি করা যেতে পারে ?
অ্যানটিভাইরাস কি মোবাইল স্লো করে দিতে পারে ?
Its a good share. But I was unable to download because of I am in proxy server. Could you help me out how to use apk leecher inside the proxy. Thank you again Mr Sajib.
Kaj hoyeche!!! thanks!!!!
Connectify নামক সফটওয়ার দিয়ে কিভাবে হট স্পট করতে হয় ? এটা নিয়ে পোস্ট দেন আমার ল্যাপটপ এইচপি প্র বুক ৪৫৩০s আমি Google nexus 7 ব্যবহার করছি আমার আসে পাসে wifi zone নাই আমি zoom modem ব্যবহার করি plz help আমি নতুন android ইউজার।
প্রথমেই ধন্যবাদ । এক্ষেত্রে আমি 101% পারসেন্ট সফল। মাঝে-মধ্যে একটু-আধটু সমস্যা করে, তবে সেটা ঠিক করে নিতে হয়। আসলে এটা তেমন কোনও সমস্যাই না। একদিনেই অনেক গেম এবং অ্যাপ্লিকেশন নামিয়েছি। কিন্তু একটা প্রশ্ন আছে- APK ফাইলগুলো যদি প্লে স্টোর থেকেই ডাইনলোড হয় তাহলে সেটাপ দেওয়ার সময় সরাসরি সেটাপ হওয়ার কথা। এক্ষেত্রে আননোন সোর্স এক্সেস চায় কেন?
বিষয়টা কি সন্দেহজনক নয়?
আরেকটি কথা- রিয়েল এপিকে লিচারে আমি যে ডিভাইস আইডি, ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়েছি এজন্য কি কোনও প্রকার ক্ষতি হতে পারে?
না হলে না হওয়ার কারণ কি?
আর এই রিয়েল এপিকে লিচারে জিনিসটা আসলে কি? এটা কাদের তৈরি? এটা কি কোনও ক্ষতিকারক?
কোনও অ্যাপ্লিকেশন বা APK ফাইলে ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা এটা জানার উপায় কি?
এগুলো কি শুধু মেমরি কার্ড, না ফোনেরও ক্ষতি করতে পারে? এর থেকে বাঁচার উপায়টা বলবেন প্লিজ?
sojib vai , ami apner apk leecher ta apply kore giye kisu problem face korlam. ai gulor answer pele valo hoto…..
1. *#*#8255#*#* ai code ta amr mobile e kaj kore na..( samsung glxy s duos)
2.id app use korlam tate 2 ta id ase GSF device id & system device id, er kon ta use korte hobe.
3. apk leecher window asle ta Error while connecting server ai window ase,, bt ami to tokhono browser diye connect ase.. pc net connected…
what i can do now???
Sajib vai…
for last 15 days i cant download via this soft.from da beggining i m downloading through this soft.now when i started it, it shows “error to connecting server”..it shows only one time when i start the soft.everything is ok but cant download,in this time i download 2 or 3 times though shows the error message as i mentioned earlier…
plz help…i m using Real apk leacher v1.3.5
অনেক আগে থেকেই ব্যবহার করছি। খুবই কাজের একটা সফট।
ভাই লেখা ওঠে Error while connecting to server. কি করা যায় এখন