
চাইনিজ ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে আইনল। একের পর এক বিভিন্ন ট্যাবলেট ডিভাইস তারা বের করেই যাচ্ছে। সম্প্রতি তারা বাজারে এনেছে আইনল নভো ৭ ক্রিস্টাল। এছাড়াও ৭ ইঞ্চি ডিসপ্লের আরও বেশ কিছু ট্যাবলেট ইতোমধ্যেই বাজারে রয়েছে যেগুলো তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি যদি আরেকটু বড় ট্যাবলেটের অভাব বোধ করে থাকেন কিংবা অন্যান্য ট্যাবলেটগুলোয় জিপিএস, ব্লুটুথ ইত্যাদি সুবিধার অভাব বোধ করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। যেসবের অভাব এতোদিন বোধ করেছেন, সেগুলো পূরণ করতেই যেন আইনল আনছে নতুন নভো ১০ হিরো।
আইনল নভো ৭ ক্রিস্টাল আসার আগে আন্তর্জাতিক গ্যাজেট বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটে কাভারেজ দেয়া হয়। এ কারণে ক্রিস্টাল সম্পর্কে বেশি মানুষ জানতেন। কিন্তু এবার অনেকটা চুপি চুপিই আইনল স্টোরে নভো ১০ হিরো যোগ করেছে আইনল। আর আইনলের অফিসিয়াল স্টোরে প্রাপ্ত তথ্য মতে, অক্টোবরের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই এটি পাওয়া যাবে। আসুন জেনে নেয়া যাক কী কী রয়েছে এই আইনল নভো ১০ হিরো ট্যাবলেটে।
আইনল নভো ১০ হিরো স্পেসিফিকেশন

আইনল নভো ১০ হিরো ডিভাইসে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.১ জেলি বিন। এতে রয়েছে ডুয়েল কোর AMLogic AML8726-M6 1.5GHz প্রসেসর। গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য রয়েছে ডুয়েল কোর Mali400 ও ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম। ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে ১৬ গিগাবাইট যা ৩২ গিগাবাইট পর্যন্ত টিএফ মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।
ডিসপ্লে রয়েছে ১০.১ ইঞ্চি আকারের আইপিএস প্রযুক্তির। আর এর রেজুলেশনও আপনাকে হতাশ করবে না। কেননা, এতে দেয়া হয়েছে 1280 x 800 পিক্সেল রেজুলেশন। এই ডিসপ্লে ৫ আঙুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করবে বলে বলা হয়েছে। এছাড়াও এর পেছনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
বেশিরভাগ আইনল ট্যাবলেটেই জিপিএস আর ব্লুটুথ সুবিধাটি নেই। জিপিএস-এর অনুপস্থিতি মেনে নেয়া গেলেও ব্লুটুথ না থাকাটা একটি বড় ডাউনসাইড। কেননা, ব্লুটুথ ছাড়া ফাইল ট্রান্সফারের কাজটা বেশ কঠিন হয়ে পড়ে। সুখবর হচ্ছে, নভো ১০ হিরোতে জুড়ে দেয়া হয়েছে জিপিএস আর ব্লুটুথ দুটোই, যদিও কোন প্রযুক্তির ব্লুটুথ দেয়া হয়েছে সে ব্যাপারে এখনও কোনো তথ্য স্টোরে পাওয়া যায়নি।
৮০০০ এমএএইচ ব্যাটারি সম্বলিত এই ডিভাইস এক্সটার্নাল ৩জি মডেমের মাধ্যমে ৩জি ইন্টারনেট সাপোর্ট করবে। সেইসঙ্গে বিল্ট-ইন ওয়াই-ফাই সুবিধা তো রয়েছেই। ভিডিও দেখার জন্যও বেশ ভালো একটি ডিভাইস হতে পারে নভো ১০ হিরো। কেননা, স্টোরে বলা হচ্ছে, AVI/MOV/MP4/RMVB/FLV/MKV ইত্যাদি ফরম্যাটের ভিডিও ১০৮০পি (ফুল এইচডি) রেজুলেশনে দেখা যাবে। প্রসঙ্গত, ১০৮০পি রেজুলেশন সত্যিই চমকে দেয়ার মতো। আইনল নভো ১০ হিরো ট্যাবলেট হলেও আগামী বছর স্মার্টফোনেও আসতে যাচ্ছে এই ফুল এইচডি রেজুলেশন। যেটি আগামী বছর আসতে যাচ্ছে, সেটি এখনই আপনি নভো ১০ হিরো-তে পেতে পারেন।
আইনল স্টোরে নভো ১০ হিরোর দাম দেখানো হয়েছে ১৯৯ ডলার। অর্থাৎ, অক্টোবর ২৫-২৮ এর মধ্যে ডিভাইসটি তাদের স্টোরে আসলে ১৯৯ ডলারে বিক্রি করা হবে (যেই দামে গুগল নেক্সাস ৭ কিংবা কিন্ডল ফায়ার এইচডি পাওয়া যায়।) তবে সাধারণত নেক্সাস ৭ বা কিন্ডল ফায়ার ডিভাইসগুলো বাংলাদেশ থেকে কিনতে দ্বিগুণের কাছাকাছি খরচ করতে হয়। অন্যদিকে আইনলের ডিভাইসগুলো আসল দামের চেয়ে দুই-তিন হাজার টাকা বেশি দরেই বিক্রি করে থাকে একাধিক প্রতিষ্ঠান। কেউ কেউ আরও বেশি দামেও বিক্রি করে।
তবে আইনল নভো ১০ হিরো বাজারে আসার আগ পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কেমন পারফরম্যান্স দেবে নতুন এই ট্যাবলেট। কেননা, ব্যবহারকারীর হাতে এসে পৌঁছলেই এর নানা সমস্যা সম্পর্কে জানা যাবে। তাই যারা অতি আগ্রহী হয়ে পড়েছেন, তারা অন্তত দুই-এক মাস অপেক্ষা করুন। দেখুন অন্যান্য ক্রেতারা এটি সম্পর্কে কী মতামত দেন। অ্যান্ড্রয়েড কথনেও আমরা সেসব ব্যবহারকারীর মতামতের আলোকে নতুন এই ডিভাইস সম্পর্কে রিভিউ দেবো। সেই পর্যন্ত কেবল জেনে রাখুন, ১০ ইঞ্চি ট্যাবলেটের বাজারে প্রবেশ করেছে আইনল!
কেবল স্পেসিফিকেশন শুনে নেক্সাস ৭-এর মতো একই দামে আইনল নভো ১০ হিরো কিনতে আগ্রহী? আপনার কারণ আমাদের জানান মন্তব্যের ঘরে।

এ রকম একটা পোস্ট আশা করছিলাম
ধন্যবাদ। এবার বন্ধুদের জানান। 😀
আমি যদি কিনি তবে আরো কিছুদিন পরে এটাই কিনব। কারণ, যে অরোরা এর দাম ছিল একদুমাস আগে ১৫৯ ডলার, তার দাম এখন ১১৯ ডলার। আইনলের অন্য পন্যগুলোর ক্ষেত্রেও তারা অনেক দাম কমায় বিভিন্ন সময়ে। যদি ১৫০-১৭০ এর ভিতরে এটা পাওয়া শুরু হয়, তখন হয়তবা ১৯৯ ডলারের নেক্সাস না থাকার কষ্ট তেমন বেশি হবে না। যারা বেশি মুভি দেখেন, তাদের জন্য ১০” পারফেক্ট, কিন্তু যদি গেমিং এর জন্যে কেও ট্যাব কিনতে চায়, তখন ৭” বেষ্ট। আর ব্লুটুথ ও জিপিএস প্লাস পয়েন্ট।
হুম। দাম হয়তো কমবে কয়েক মাস পরেই। কিন্তু গেমিং-এর জন্য ১০ ইঞ্চি খারাপ কী? :/
I Agree but its has Mali Dula Core GPU.
Ainol Flame has Quad Core Mali GPU 🙁
প্রথম কথা হল ওজন, ১০” ট্যাবের ওজন ৭” থেকে বেশি আর সেজন্য দীর্ঘসময়ে হাতে নিয়ে রাখার ক্ষেত্রে অস্বস্তি লাগতে পারে। আমি স্যামসাঙ এর ১০” ও ৭” দুটোই হাতে নিয়ে দেখেছি, গেমস ও খেলেছি। ৭” বেশি কমফোর্টেবল মনে হল।
ও। আমি খেলিনি তাই আইডিয়া নেই তেমন।
কম্পিউটার এর কিবোর্ড লাগিয়ে দেখতে পারেন
অথবা গেমার হলে Game Pad লাগাতে পারেন্
এন্ড্রয়েড ৩.০+ এ Game Pad লাগাবার সুবিধা আছে
Dual Core Mali GPU!
Why not Quad Core Mali II GPU?
BTW, this one is great and most of the specification are same as Ainol Flame/Fire.
I may buy one if the Price drop in future 😀
১০” আকারটাই বোধহয় এখানে বেশি বিবেচ্য। সেই সঙ্গে বাড়তি রেজুলেশনও চোখে পড়ার মতো। যদিও জিপিইউ ইউনিট ততোটা সুবিধার না।
আইনলের এতোগুলো ট্যাবলেট যে কোনটায় কী আছে মনে রাখা অসম্ভব লাগে। :/
yes, ame chai i nol 10 hero…i like it
Aminul Islam Sajib @ Vai Apni amake Ainol product tar valo and kharap dik ta ektu kosto kore explain korben????Ar apni ki ainol er Tab use korsen,………kore thakle seta kmon eta somporke janaben…………..Ami ei tab ta nibo chinta kortisi,???,,,,Ar jodi ami china theke eta(ainol novo 10) kini tahole price ta bangladeshi takay koto porbe????EKtu kindy janann.thanx………
আইনলের আন্তর্জাতিক মার্কেটিং অনেক ভালো, তারা অনেক আগাম মার্কেটিং করে। বাস্তবে হিরো সবার হাতে এসে পৌছতে ডিসেম্বর লেগে যাবে । বাংলাদেশের বাজারে আসবে হয়তো ২০১৩ এর শুরুতে।
ধন্যবাদ ধারণা দেয়ার জন্য।